Home খবর মাত্র 10 হাজার টাকার চেয়েও কম দামে লঞ্চ হল 32-ইঞ্চির Smart TV, পাওয়া যাবে 400টির‌ চেয়েও বেশি ফ্রি লাইভ টিভি চ্যানেল

মাত্র 10 হাজার টাকার চেয়েও কম দামে লঞ্চ হল 32-ইঞ্চির Smart TV, পাওয়া যাবে 400টির‌ চেয়েও বেশি ফ্রি লাইভ টিভি চ্যানেল

ভারতের বাজারে সস্তা স্মার্ট টিভির ট্রেন্ড ক্রমাগত বেড়েই চলেছে। জনপ্রিয় টেক ব্র্যান্ড Thomson ভারতে 10 হাজার টাকার চেয়েও কম দামে নতুন 32-ইঞ্চির স্মার্ট টিভি লঞ্চ করেছে। এই টিভি JioTele OS এ কাজ করে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক 9,499 টাকা দামের এই নতুন স্মার্ট টিভির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Thomson 32-ইঞ্চির QLED TV ভারতে মাত্র 9,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং এই স্মার্ট টিভি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে। আজ অর্থাৎ 22 জানুয়ারি থেকে এই টিভির সেল শুরু হচ্ছে। যারা কম দামে একটি নতুন স্মার্ট টিভি কেনার কথা ভাবছেন তাদের জন্য এই টিভি একটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। কোম্পানির পক্ষ থেকে এই টিভিটিকে ভারতের প্রথম 32-ইঞ্চির স্ক্রিন সহ Jio Tele OS TV বলে জানানো হয়েছে।

এই টিভিটিকে বেজল লেস ডিজাইন সহ পেশ করা হয়েছে। এতে 1366 × 768 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 32-ইঞ্চির এইচডি রেডি স্ক্রিন দেওয়া হয়েছে। এই টিভিটির ডিসপ্লে QLED প্যানেল দিয়ে তৈরি এবং HDR এবং 350nits ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি এই সেগমেন্টের অন্যান্য LED TV এর তুলনায় বেশি শার্প, কন্ট্রাস্ট এবং সুন্দর কালার রিপ্রোডাকশন দিতে সক্ষম।

নতুন 32-ইঞ্চির স্ক্রিনের Thomson Smart TV-তে Amlogic প্রসেসর যোগ করা হয়েছে। এতে 1GB RAM এর সঙ্গে 8GB storage রয়েছে। ইউজাররা যে ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন টিভির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার এই ধরনের কন্টেন্ট‌ই বেশি করে রিকমেন্ড করে। জানিয়ে রাখি এই টিভির সঙ্গে কোম্পানির পক্ষ থেকে voice-enabled remote দেওয়া হচ্ছে, এর ফলে মাত্র একটি বাটন প্রেস করে মুখে বলে কম্যান্ড দেওয়া যাবে।

এই টিভির রিমোটে Netflix, JioCinema, Jio Hotstar এবং YouTube এর জন্য শর্টকাট বাটন দেওয়া হয়েছে। এইসব জনপ্রিয় OTT অ্যাপের সঙ্গে JioTele OS এর দৌলতে এতে জিওর ডিজিটাল ইকোসিস্টেম সাপোর্ট পাওয়া যাবে। অর্থাৎ এই টিভিতে 300+ JioGames, 400টির চেয়েও বেশি ফ্রি লাইভ টিভি চ্যানেল এবং রিজিওনাল ওটিটি অ্যাপ ব্যাবহার করা যাবে।

কানেক্টিভিটি ফিচার হিসাবে এই নতুন 32 ইঞ্চির স্মার্ট টিভিতে Dual-band Wi-Fi, Bluetooth, 2 HDMI, 2 USB পোর্ট, একটি অপটিক্যাল ডিজিটাল অডিও আউটপুট সাপোর্ট রয়েছে। সুন্দর অডিও কোয়ালিটির জন্য এতে সারাউন্ড সাউন্ড সাপোর্টেড 36W স্টেরিও বক্স স্পিকার যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এতে ডেডিকেটেড মুভি, মিউজিক এবং স্পোর্টসের মতো বিভিন্ন উল্লেখযোগ্য অডিও মোড রয়েছে।