Home খবর মাত্র 13,999 টাকা দামে কিনুন 32MP Selfie Camera সহ এই স্মার্টফোন, সঙ্গে ফ্রি পাবেন 40 ঘন্টা ব্যাকআপের ক্ষমতাসম্পন্ন Earbud

মাত্র 13,999 টাকা দামে কিনুন 32MP Selfie Camera সহ এই স্মার্টফোন, সঙ্গে ফ্রি পাবেন 40 ঘন্টা ব্যাকআপের ক্ষমতাসম্পন্ন Earbud

টেক ব্র্যান্ড আইতেল গত মাসে ভারতে লো বাজেট স্মার্টফোন itel S23+ লঞ্চ করেছিল। 32MP সেলফি এবং 50MP রেয়ার ক্যামেরা সহ এই ফোনে 16GB RAM (8GB+8GB), 3D curved Screen এবং In-Display Fingerprint সেন্সরের মতো অ্যাডভান্স ফিচার রয়েছে। আজ থেকে এই ফোনের সেল শুরু হয়েছে এবং এই ফোনের দাম, সেল এবং অফার সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

itel S23+ এর দাম

itel S23+ ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 13,999 টাকা। কোম্পানি এই ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ সহ একটি মাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। লো বাজেট itel S23+ ফোনটি Elemental Blue এবং Lake Cyan কালারে সেল করা হবে।

itel S23+ এর সেল এবং অফার

আজ অর্থাৎ 6 অক্টোবর থেকে itel S23+ ফোনের সেল শুরু হয়েছে। শপিং সাইট আমাজন ইন্ডিয়ার মাধ্যমে এই ফোনটি সেল করা হচ্ছে। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে itel S23+ এর সঙ্গে 1,199 টাকা দামের itel T11 Truly Wireless Earbuds বিনামূল্যে দেওয়া হচ্ছে। অর্থাৎ মাত্র 13,999 টাকা দাম দিয়ে ফোন এবং টিডব্লিউএস ইয়ারবাডস উভয়ই পাওয়া যাবে। এছাড়া SBI Credit ইউজাররা 1,500 টাকা এবং SBI Debit কার্ড ইউজাররা 1,000 টাকা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। অর্থাৎ itel S23+ এর এফেক্টিভ প্রাইস হবে 12,499 টাকা।

itel S23+ ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন

itel S23+ এর স্পেসিফিকেশন

ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন