Home খবর 3500 টাকা ডিসকাউন্ট সহ সেল হচ্ছে Vivo V40e 5G স্মার্টফোন, দেখে নিন অফার ডিটেইলস

3500 টাকা ডিসকাউন্ট সহ সেল হচ্ছে Vivo V40e 5G স্মার্টফোন, দেখে নিন অফার ডিটেইলস

ভারতীয় বাজারে Vivo V50e 5G ফোনটি 28,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি লঞ্চের পরেই কোম্পানির পক্ষ থেকে Vivo V40e 5G ফোনটির দাম কমিয়ে দেওয়া হয়েছে। এই Vivo V40e 5G ফোনটি 28,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, বর্তমানে মাত্র 25,499 টাকা দামে সেল করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo V40e 5G ফোনের নতুন দাম এবং সমস্ত স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Vivo V40e 5G এর অফার

এই মাসের 30 এপ্রিল পর্যন্ত Vivo V40e 5G ফোনটিতে ব্যাঙ্ক ডিসকাউন্ট জারি করা হয়েছে। এই অফার চলাকালীন ডিসকাউন্ট সহ কম দামে ফোনটি কেনার জন্য বা বিস্তারিত জানার জন্য ফ্লিপকার্টের লিঙ্কে ক্লিক করুন

Vivo V40e এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo V40e স্মার্টফোনটি 6.77 ইঞ্চির ফুলএইচডি+ বড়ো 3D কার্ভ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 1.07 বিলিয়ন ট্রু কালার, 2392 x 1080 পিক্সেল রেজোলিউশন, 93.3 শতাংশ স্ক্রিন ট্রু বডি রেশিও, 8,000,000:1 কন্ট্রাস্ট রেশিও, P3 কালার গামুট, এইচডিআর 10 প্লাস ও 1300 নিটস ব্রাইটনেস সাপোর্ট রয়েছে।

প্রসেসর: V40e স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ফান টাচ ওএস 14 অপারেটিং সিস্টেম সহ কাজ করে। প্রসেসিঙের জন্য Vivo V40e স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে ফোনটি 670195 আনটুটু স্কোর পেয়েছে।

স্টোরেজ: Vivo V40e স্মার্টফোনটি দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এতে 8GB RAM +128GB স্টোরেজ এবং 8GB RAM +256GB স্টোরেজ রয়েছে। একইসঙ্গে 8GB এক্সন্টেটেড RAM এর সহযোগিতায় 16GB পর্যন্ত স্টোরেজ পারফরমেন্স পাওয়া যাবে।

ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/2.0 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল আই AF গ্রুপ সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। Vivo V40e স্মার্টফোনটির ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে এফ/2.0 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল সোনি আইএমএক্স882 সেন্সর এবং এফ/2.2 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 80ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে 15 ঘন্টা 51 মিনিট পিসিমার্ক ব্যাটারি স্কোর পেয়েছে। এই ব্যাটারি 20% থেকে 100% চার্জ হতে 42 মিনিট সময় নিয়েছে।

Vivo V50e এর দাম এবং স্পেসিফিকেশন

Vivo V50e ফোনটি 128GB স্টোরেজ অপশন 28,999 এবং 256GB স্টোরেজ অপশন 30,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। দুটি মডেলেই 8GB RAM এবং প্রসেসিঙের জন্য MediaTek Dimensity 7300 প্রসেসর সাপোর্ট করে। ফোনটিতে 8GB Expandable RAM ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V50e ফোনটিতে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,600mAh ব্যাটারি রয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট এবং 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। অন্যদিকে ভিভো ফোনটিতে 6.77″ 120Hz AMOLED ডিসপ্লে সাপোর্ট করে।