টেক মঞ্চে Honor তাদের নতুন স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই ফোনটি লো বাজেট সেগমেন্টে পেশ করা হলেও ফোনটির লুক ও ডিজাইন ফোনটিকে প্রিমিয়াম করে তোলে। এই নতুন স্মার্টফোনটি Honor Play20C নামে পেশ করা হয়েছে এবং এর ব্যাক প্যানেলেও ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অনেকটাই Xiaomi 18 Pro Max ফোনের মতো দেখাচ্ছে। নিচে Honor Play20C ফোনের দাম, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Honor Play20C ফোনের স্পেসিফিকেশন
Honor Play20C ফোনেও একটি ডিসপ্লে যোগ করা হয়েছে, যা এই ফোনটিকে উল্লেখযোগ্য করে তোলে। 240 x 296 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 2.01-ইঞ্চির এই সেকেন্ডারি স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি। এই ফোনটির ডুয়েল স্ক্রিন এক্সপেরিয়েন্সের দৌলতে এই সেকেন্ডারি ডিসপ্লের সাহায্যেই রেয়ার ক্যামেরা ব্যাবহার করে হাই কোয়ালিটি সেলফি তোলা যাবে। এই স্ক্রিনে নোটিফিকেশন দেখার পাশাপাশি ম্যাসেজ, অ্যালার্ট, টাইম ও মিউজিক কন্ট্রোল ফিচার পাওয়া যাবে।
Honor Play20C 4G ফোনটিতে 720 x 1576 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে দেওয়া হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ-হোল স্টাইলের এইচডি+ স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং 600nits ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া স্ক্র্যাচ থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে Aluminosilicate গ্লাস প্রোটেকশন যোগ করা হয়েছে।
Honor Play20C 4G ফোনটি অ্যান্ড্রয়েড 16 গো এডিশন সহ লঞ্চ করা হয়েছে। Android Go দৌলতে ফোনটিতে গুগল গো অ্যাপ ইন্সটল করা যাবে। এই ধরনের অ্যাপ কম স্টোরেজ দখল করে এবং কম ইন্টারনেট ডেটা খরচ করে। একই সঙ্গে ব্যাটারি খরচ কমায় এবং অপেক্ষাকৃত দুর্বল প্রসেসর সত্ত্বেও স্মুথ পারফরমেন্স দিতে পারে। অন্যদিকে প্রসেসিঙের জন্য স্মার্টফোনে 1.8GHz ক্লক স্পীডযুক্ত UNISOC T615 প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে Arm Mali G57 জিপিইউ রয়েছে।
ফটোগ্রাফির জন্য Honor Play20C 4G ফোনের ব্যাক এবং ফ্রন্ট উভয় প্যানেলে সিঙ্গেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে 4X Digital zoom সাপোর্টেড এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13MP রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Honor Play20C 4G ফোনটিতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। একইসঙ্গে এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য ফোনে 5GHz Wi-Fi, Bluetooth 5.0 এবং 3.5mm হেডফোনের মতো ফিচার রয়েছে।
Honor Play20C ফোনের দাম
Honor Play20C ফোনটির দাম 10,920 টাকার কাছাকাছি। নাইজেরিয়াতে এই ফোনটি NGN 149,900 নাইজেরিয়ান নায়রা দামে পেশ করা হয়েছে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 10 হাজার টাকা। এটি ফোনের 4GB RAM + 64GB Storage ভেরিয়েন্টের দাম। গ্লোবাল বাজারে ফোনটি Forest Green, Sunrise Gold এবং Midnight Black কালার অপশনে সেল করা হবে।












