Home খবর বয়স্ক মানুষদের জন্য নতুন সস্তা প্ল্যান! 365 দিনের জন্য পাওয়া যাবে ডেইলি 2GB data এবং ফ্রি কলিং

বয়স্ক মানুষদের জন্য নতুন সস্তা প্ল্যান! 365 দিনের জন্য পাওয়া যাবে ডেইলি 2GB data এবং ফ্রি কলিং

BSNL এর 25তম বর্ষপূর্তি উপলক্ষে সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে ভারতে তাদের BSNL 4G সার্ভিস রোল‌আউট করা হয়েছে। কোম্পানির এই পদক্ষেপের ফলে নেটওয়ার্ক সিগন্যালের সমস্যার সম্মুখীন লক্ষ লক্ষ ইউজারদের স্বস্তির নিঃশ্বাস পড়েছে। এবার কোম্পানি তাদের ইউজারদের জন্য উপহারস্বরূপ সিনিয়র সিটিজেনদের জন্য নতুন প্ল্যান পেশ করেছে। কোম্পানি এই প্ল্যানটিকে BSNL Samman Plan (বিএস‌এন‌এল সম্মান প্ল্যান) নাম দিয়েছে এবং বাজারে উপস্থিত Jio, Airtel ও Vi প্ল্যানগুলির তুলনায় এটি অত্যন্ত সস্তা একটি অ্যানুয়াল প্ল্যান।

বিএস‌এন‌এল সম্মান প্ল্যানের দাম 1812 টাকা রাখা হয়েছে। এই বার্ষিক প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। এই BSNL Senior Citizen plan মূলত কোম্পানির 60 বছরের চেয়ে বেশি বয়সী ইউজারদের জন্য পেশ করা হয়েছে এবং এই প্ল্যানটিতে অত্যন্ত কম দামের বিনিময়ে যথেষ্ট বেশি বেনিফিট পাওয়া যাবে। প্ল্যানটির দীর্ঘ ভ্যালিডিটি এই প্ল্যানের অন্যতম বিশেষত্ব।

365 দিন ভ্যালিডিটি সহ এই প্ল্যানটি রিচার্জ করার পর ইউজারদের বারবার রিচার্জ করতে হবে না। এই প্ল্যানটিতে প্রতিদিন 2GB করে ডেটা দেওয়া হয়। অর্থাৎ সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে ইউজাররা মোট 730GB ডেটা উপভোগ করতে পারবেন।

এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল পাওয়া যায়। এর ফলে ইউজাররা যে কোনো নেটওয়ার্কের লোকাল ও এসটিডি নাম্বারে কল করতে পারবেন। এছাড়াও এই প্ল্যানটিতে গ্ৰাহকদের ডেইলি 100 ফ্রি SMS দেওয়া হয়। দেশের যে কোনো নাম্বারে ম্যাসেজ পাঠানোর জন্য এই এস‌এম‌এস ব্যাবহার করা যাবে।

জানিয়ে রাখি 1812 টাকা দামের এই প্ল্যানে ইউজারদের ফ্রি সিম কার্ড‌ও দেওয়া হবে। সিম কেনার সময় ইউজারের বয়স 60 বছরের চেয়ে বেশি হলে তাকে 6 মাসের জন্য বিনামূল্যে BiTV সাবস্ক্রিপশন দেওয়া হবে।

কোম্পানির পক্ষ থেকে BSNL Samman Plan সীমিত সময়ের জন্য জারি করা হয়েছে। আগামী 18 নভেম্বর পর্যন্ত এই 365 দিন ভ্যালিডিটির প্ল্যানটি রিচার্জ করা যাবে। এর পর কোম্পানির পক্ষ থেকে এই প্ল্যানটির দাম বাড়িয়ে দেওয়া হতে পারে। জানিয়ে রাখি গোটা দেশে BSNL 4G সার্ভিস রোল‌আউট করে কোম্পানি 92,600 নতুন মোবাইল টাওয়ার ইনস্টল করেছে এবং এর ফলে খারাপ নেটওয়ার্ক এবং নো সিগন্যালের মতো বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে।