টেক ব্র্যান্ড পোকো গত সপ্তাহে জানিয়ে দিয়েছিল কোম্পানি ভারতের বাজারে তাদের ‘এম’ সিরিজের পরিধি বিস্তার করে নতুন POCO M8 Power স্মার্টফোন পেশ করতে চলেছে। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়ে দিয়েছে আগামী 4 আগস্ট ভারতে POCO M8 Power ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটিতে 8000mAh ব্যাটারি যোগ করা হবে।
POCO M8 Power ফোনের ভারতীয় লঞ্চ ডেট
আগামী 4 আগস্ট ভারতের বাজারে POCO M8 Power স্মার্টফোন পেশ করা হবে। কোম্পানি জানিয়েছে 4 আগস্ট দুপুর 12টার সময় POCO M8 Power 5G ফোনের দাম ঘোষণা করা হবে। একই সঙ্গে সেল ডেট ও অফার সম্পর্কেও জানানো হবে। শপিং সাইট ফ্লিপকার্টে ইতিমধ্যে এই ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে, ফলে বোঝাই যাচ্ছে ফোনটি এই প্ল্যাটফর্মের মাধ্যমে সেল করা হবে। এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানার জন্য আমাদের 4 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।
More Power, More Entertainment, More Binge.
Get ready for the #POCOM8Power. With a Massive 8000mAh Battery for up to 3 days of power and an Immersive AMOLED Display, so every stream, game and scroll feels uninterrupted.
Launching on 4th Aug | 12pm.#M8Power #PowerYourBinge pic.twitter.com/3ipbcWWjal
— POCO India (@IndiaPOCO) July 27, 2026
POCO M8 Power ফোনের ব্যাটারি
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ভারতের বাজারে POCO M8 Power ফোনটি 8000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে সাধারণ ব্যাবহারে এই ফোনটি 3 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। কোম্পানি এই ফোনটির সঙ্গে ‘Power Your Binge’ ট্যাগলাইন ব্যাবহার করেছে, যা দেখে মনে করা হচ্ছে POCO M8 Power 5G ফোনে ফুল চার্জে কয়েক ঘন্টা সোশ্যাল মিডিয়া ও ভিডিও স্ট্রিমিং করা যাবে।
POCO M8 Power ফোনের লিক স্পেসিফিকেশন
POCO M8 Power ফোনে AMOLED ডিসপ্লে যোগ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনটির স্ক্রিন সাইজ জানানো হয়নি, তবে লিক অনুযায়ী এই ফোনে প্রায় 7-ইঞ্চি মাপের 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ হাই ব্রাইটনেস সাপোর্ট পাওয়া যাবে। এছাড়াও এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে।
লিক অনুযায়ী POCO M8 Power 5G ফোনটি Android 16 বেস্ড Xiaomi HyperOS এর লেটেস্ট ভার্সনে কাজ করবে। লিক থেকে জানা গেছে প্রসেসিঙের দিক থেকে এই ফোনটি চীনে লঞ্চ হওয়া Redmi Note 17 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে। অর্থাৎ এই আপকামিং ফোনটিতেও 2.3GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 4 Gen 4 প্রসেসর যোগ করা হবে।
ফটোগ্রাফির জন্য POCO M8 Power 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে, ফোনটির ছবি দেখে এই বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি OIS সেন্সর থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই আপকামিং ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP রেটিং যোগ করা হবে।
