Highlights
- গুগল প্লে কনসোলে লিস্টেড হয়েছে এই ফোন।
- সামনে এসেছে ফোনের ফ্রন্ট ডিজাইন।
- এই ফোনটি লো বাজেটে লঞ্চ করা হতে পারে।
স্মার্টফোন কোম্পানি টেকনো তাদের ‘পোভা’ সিরিজের নতুন ফোনে কাজ করছে বলে খবর পাওয়া গেছে এবং এই ফোনটি Tecno Pova Neo 3 নামে লঞ্চ করা হতে পারে। গুগল প্লে কনসোলে এই ফোনটি লিস্টেড হয়েছে। সেখান থেকে ফোনটির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। আরও পড়ুন: ভারতে আসতে চলেছে Samsung Galaxy M34 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন
Tecno Pova Neo 3 এর লিস্টিং
- গুগল প্লে কনসোলে এই ফোনটি টেকনো পোভা নিও 3 নামে তালিকাভুক্ত করা হয়েছে।
- এই ফোনে 4GB RAM দেওয়া হবে বলে জানা গেছে।
- লিস্টিং অনুযায়ী এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করবে।
- Tecno Pova Neo 3 ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি85 চিপসেট দেওয়া হতে পারে।
- এই ফোনে 2x ARM Cortex-A75 (2000MHz) এবং 2x ARM Cortex- A55(1800MHz) প্রসেসর থাকবে।
- গ্রাফিক্সের জন্য এতে এআরএম মালী-জি52 দেওয়া হবে বলে জানা গেছে।
- গুগলে প্লে কন্সলের লিস্টিং অনুযায়ী এই ফোনে 720 x 1640 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড এবং 320 ডিপিআই পিক্সেল ডেনসিটিসহ স্ক্রিন থাকবে।
Tecno Pova Neo 3 এর লুক এবং ডিজাইন
গুগলে প্লে কন্সলের লিস্টিং থেকে টেকনো পোভা নিও 3 এর ফ্রন্ট প্যানেল সামনে এসেছে। এখানে ফোনটির ফ্রন্ট প্যানেলে ডিসপ্লের ওপরের দিকে মাঝ বরাবর পাঞ্চ হোল কাটআউট দেখা গেছে। ফোনটির ডিসপ্লের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে চওড়া চিন পার্ট থাকবে। ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার বাটন এবং পাওয়ার বাটন দেওয়া হবে। আরও পড়ুন: বড় ধাক্কা খেল Realme, এই দেশে বন্ধ হল মোবাইল ফোন, ব্যান করল সরকার
Tecno Pova Neo 2 এর স্পেসিফিকেশন
- স্ক্রিন– এই ফোনে 720 x 1640 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.82 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে রয়েছে যা 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।
- প্রসেসর– Pova Neo 2 ফোনটি অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম এবং হাইওএস 8.6 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি85 চিপসেট রয়েছে।
- RAM এবং স্টোরেজ– এতে 6GB পর্যন্ত RAM এবং 128জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। প্রয়োজন হলে ফোনটির মেমরি বাড়ানোও যায়।
- ক্যামেরা– ফটোগ্রাফির জন্য টেকনো পোভা নিও 2 ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর রয়েছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি– পাওয়ার ব্যাকআপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










