Home খবর 10 হাজার টাকা দামে 43 ইঞ্চির Smart TV, দেখে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

10 হাজার টাকা দামে 43 ইঞ্চির Smart TV, দেখে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

সম্প্রতি Daiwa তাদের 32-ইঞ্চির এবং 43-ইঞ্চির ডিসপ্লে সাইজে বাজেট ফ্রেন্ডলি স্মার্ট টিভি পেশ করেছে। কোম্পানির 43 ইঞ্চির Smart TV 13,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে, বর্তমানে এটি মাত্র 10,799 টাকা দামে সেল করা হচ্ছে। অন্যদিকে যেসব ইউজারদের ব্যাঙ্ক ক্রেডিট কার্ড নেই, তাঁরা এই স্মার্ট টিভিটি 11,999 টাকা দামে কিনতে পারবেন।

43 ইঞ্চির Daiwa Smart TV

কম দামের 43 ইঞ্চির স্মার্ট টিভিটি সম্পর্কে জানার এবং কেনার জন্য এখানে ক্লিক করুন

43 ইঞ্চির Daiwa Smart TV এর 10টি ফিচার

  1. এই স্মার্ট টিভিতে 1920 X 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 43 ইঞ্চির Full HD স্ক্রিন দেওয়া হয়েছে। এই এজ-টু-এজ ডিজাইনে অত্যন্ত পাতলা বেজাল রয়েছে।
  2. এই টিভিতে 60Hz রিফ্রেশ রেট এবং 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে।
  3. এই টিভিতে আলাদা কন্টেন্ট দেখার জন্য মুভি, গেম, স্পোর্টস মতো 7টি পিকচার মোড রয়েছে।
  4. টিভির দুটি বক্স স্পিকারে মোট 20W অডিও আউটপুট পাওয়া যাবে।
  5. নিজেদের পছন্দ মতো গান/অডিও শোনার জন্য টিভিটিতে 5টি সাউন্ড মোড রয়েছে। এতে মিউজিক, মুভি, স্পোর্টস রয়েছে।
  6. এই টিভিতে স্মুথ মাল্টিটাস্কিঙের জন্য কোয়াড-কোর প্রসেসর দেওয়া হয়েছে। এই টিভিতে 512MB RAM সহ অ্যাপ ডাউনলোড এবং স্টোরের জন্য 4GB স্টোরেজ দেওয়া হয়েছে।
  7. 43 ইঞ্চির Daiwa Smart TV তে Prime Video, Sony Liv, Zee5 এবং YouTube মতো প্রি-লোডেড OTT (ওভার-দ্যা-টপ) অ্যাপ রয়েছে।
  8. ফোনের কন্টেন্ট টিভিতে দেখার জন্য এই স্মার্ট টিভিতে Miracast এবং Apple AirPlay সাপোর্ট করবে।
  9. কানেক্টভিটির জন্য ইনবিল্ট Wi-Fi রয়েছে, যা স্ট্রিমিং সহ টিভিতে ইন্টারনেট ব্রাউজিং সুবিধা পাওয়া যায়।
  10. টিভিটিতে 2 HDMI পোর্ট, 2 USB এবং 1 3.5এমএম হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। এতে LAN এবং AV সাপোর্ট করে।