Home খবর 15 হাজার টাকার চেয়েও কম দামে পাওয়া যাচ্ছে 43 ইঞ্চির Smart TV, রয়েছে 30W স্পিকার

15 হাজার টাকার চেয়েও কম দামে পাওয়া যাচ্ছে 43 ইঞ্চির Smart TV, রয়েছে 30W স্পিকার

যারা কম দামে সুন্দর LED Smart TV কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ । শপিং সাইট ফ্লিপকার্টে 15,000 টাকার চেয়ে কম দামের এমনই বেশ কিছু সুন্দর ফিচার সহ স্মার্ট টিভি রয়েছে। এইসব টিভিতে দারুণ পিকচার কোয়ালিটি এবং সুন্দর সাউন্ড কোয়ালিটির পাশাপাশি স্মার্ট কানেক্টিভিটি ফিচার পাওয়া যায়। এছাড়াও এতে YouTube, Netflix, এবং Amazon Prime Video এর মতো বিভিন্ন প্ল্যাটফর্ম সহজেই উপভোগ করা যায়। এই পোস্টে এমনই একটি টিভির ডিল সম্পর্কে আলোচনা করা হল। এই 43 ইঞ্চির KODAK Special Edition কোনো শর্ত ছাড়াই 14,499 টাকা দামে সেল করা হচ্ছে।

KODAK 43 ইঞ্চির Smart টিভিতে পাওয়া যাচ্ছে দারুণ অফার

KODAK 43 ইঞ্চির Smart TV এর ফিচার এবং স্পেসিফিকেশন

এই বেজল লেস LED স্মার্ট টিভি Linux অপারেটিং সিস্টেমে কাজ করে, ফলে এই টিভিতে ফাস্ট এবং স্মুথ পারফরমেন্স পাওয়া যায়। এতে 1366 x 768 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড HD Ready ডিসপ্লে দেওয়া হয়েছে। এর দৌলতে এতে শার্প ভিজুয়াল এবং দারুণ পিকচার কোয়ালিটি পাওয়া যায়। এটির 60Hz রিফ্রেশ রেট স্মুথ ভিউইং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। এর ফলে ক্লিয়ার এবং ল্যাগ ফ্রি পিকচার দেখা যায়।

এই টিভিতে বিল্ট ইন Wi-Fi এবং Miracast ফিচার রয়েছে। এর ফলে ইউজাররা সহজেই তাদের স্মার্টফোন, ট্যাবলেট এবং ল্যাপটপ এই টিভির সঙ্গে কানেক্ট করতে পারবেন। কানেক্টিভিটির জন্য এতে USB এবং HDMI পোর্টও রয়েছে, এর দৌলতে অন্য কোনো ডিভাইস, সেট টপ বক্স বা গেমিং কনসোল কানেক্ট করানো যায়। এই টিভির স্মার্ট কানেক্টিভিটি ফিচারের দৌলতে কোনো সমস্যা ছাড়াই অনলাইন কন্টেন্ট স্ট্রিম করা যায়।

বেজল লেস ডিজাইনের দুউলতে এতে প্রিমিয়াম লুক পাওয়া যায় এবং বেশি স্ক্রিন এরিয়া উপভোগ করা যায়। ফলে বিভিন্ন ধরনের কন্টেন্ট আরও বেশি উপভোগ্য হয়ে ওঠে। এই টিভি সবদিক থেকেই সেইসব গ্রাহকদের জন্য একটি বেস্ট অপশন যারা কম দামে একটি প্রিমিয়াম টিভি খুঁজছেন।