যারা নতুন ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এই পোস্টটি অত্যন্ত কাজের হবে। Samsung তাদের সুন্দর 5G ফোনে অসাধারণ অফার দিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে তাদের Samsung Galaxy A34 5G ফোনে দারুণ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই ফোনের অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Samsung Galaxy A34 5G এর অফার
Samsung Galaxy A34 5G ফোনের দামে 3,000 তাআ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এর ফলে এই ফোনের 8GB+128GB মডেল এখন মাত্র 24,499 টাকা দামে পাওয়া যাবে, আগে এই মডেলটি 27,499 টাকা দামে সেল করা হত। একইভাবে ফোনটির 8GB+256GB মডেলের দাম কমে 26,499 টাকা এবং 6GB+128GB মডেলের দাম কমে 22,999 টাকা হয়ে গেছে। স্যামসাঙ ইন্ডিয়ার ওয়েবসাইট, আমাজন ইন্ডিয়া এবং বিজয় সেলস ওয়েবসাইটের মাধ্যমে এই অফার উপভোগ করা যাবে।
মনে করিয়ে দিই গত বছর Samsung Galaxy A34 5G ফোনটি লঞ্চের সময় এই ফোনের প্রাথমিক দাম ছিল 30,999 টাকা। ফোনটি লাইট গ্রীন, ব্ল্যাক, লাইট পার্পল এবং সিলভার কালারে সেল করা হয়। এই প্রাইস কাট দেখে মনে করা হচ্ছে খ্যব তাড়াতাড়ি ভারতের বাজারে গ্যালাক্সি এ35 5জি ফোনটি লঞ্চ হতে চলেছে।
Samsung Galaxy A34 5G এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Samsung Galaxy A34 5G ফোনটি 6.6-ইঞ্চি FullHD + Waterdrop Notch ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। সুপার AMOLED প্যানেলে নির্মিত এই স্ক্রিনটি ভিশন বুস্টার ফিচারযুক্ত এবং 120Hz রিফ্রেশরেটে কাজ করে।
- স্টোরেজ: Samsung Galaxy A34 5G ফোনটির তিনটি স্টোরেজ মডেল সেল করা হয়। বাজারে এই ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ. 8GB RAM + 128GB মেমরি এবং 8GB RAM + 256GB স্টোরেজ মডেল রয়েছে।
- প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 1080 SoC অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। ফোনটি Android 13 বেসড OneUI 5.1 সহ পেশ করা হয়েছে।
- রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A34 5G স্মার্টফোনের ব্যাক প্যানেলে F/1.8 অ্যাপারচার যুক্ত 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, F/2.2 অ্যাপারচার যুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং F/2.4 অ্যাপারচার যুক্ত 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে।
- ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে F/2.2 অ্যাপারচার যুক্ত 13-মেগাপিক্সেল সেলফি সেন্সর সাপোর্ট রয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে।
