Home খবর লঞ্চ হল 48MP সেলফি ক‍্যামেরাযুক্ত Tecno Camon 18T, 4GB RAM ছাড়াও এতে আছে 5000mAh ব‍্যাটারি

লঞ্চ হল 48MP সেলফি ক‍্যামেরাযুক্ত Tecno Camon 18T, 4GB RAM ছাড়াও এতে আছে 5000mAh ব‍্যাটারি

কিছু দিন আগে স্মার্টফোন কোম্পানি টেকনো তাদের “ক‍্যামোন 18” সিরিজে Tecno Camon 18 Premier, Tecno Camon 18 ও Tecno Camon 18P নামের তিনটি ফোন আন্তর্জাতিক মঞ্চে পেশ করেছিল। এরপর কোম্পানি Tecno Camon 18i নামের আরও একটি নতুন ফোন লঞ্চ করে। এবার কোম্পানি তাদের এই সিরিজের পরিধি আরও বিস্তার করে Tecno Camon 18T নামক একটি নতুন স্মার্টফোন নিয়ে এসেছে।

Tecno Camon 18T এর স্পেসিফিকেশন

কোম্পানি তাদের নতুন Tecno Camon 18T তে 1080 x 2460 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.8 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে যোগ করেছে। এই ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস 500 নিটস এবং পাঞ্চ হোল কাট‌আউটযুক্ত এই স্ক্রিনের নাম রাখা হয়েছে ডট-ইন ডিসপ্লে। এই স্ক্রিনের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া চিন পার্ট আছে। স্ক্রিনের ওপরের দিকে ও বডির থেকে কিছুটা নিচে সেলফি ক‍্যামেরাযুক্ত পাঞ্চ হোল অবস্থিত। এই ফোনটির ডায়মেনশন 168.86 × 76.67 × 8.95 এম‌এম।

কোম্পানির পক্ষ থেকে Tecno Camon 18T ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমযুক্ত হাইওএস 8.0 এর সঙ্গে পেশ করা হয়েছে এবং এই ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক হেলিও জি85 চিপসেটে রান করে। এই ফোনে 4 জিবি র‍্যাম দেওয়া হয়েছে এবং এতে 3 জিবি ভার্চুয়াল র‍্যাম ব‍্যবহার করা যায়। অর্থাৎ প্রয়োজনে এই ফোনটি 7 জিবি র‍্যামের পারফরম্যান্স দিতে পারবে। এছাড়াও এই ফোনে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়।

ফোটোগ্রাফির জন্য Tecno Camon 18T ফোনটিতে ডুয়েল এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে অবস্থিত এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 48 মেগাপিক্সেলের এআই ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে। শক্তিশালী ক‍্যামেরা লেন্সের পাশাপাশি এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইট‌ও আছে।

Tecno Camon 18T ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক ও বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18 ওয়াট ফ্ল‍্যাশ চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারি আছে।

Tecno Camon 18T এর দাম

কোম্পানির পক্ষ থেকে Tecno Camon 18T ফোনটি একটিমাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজযুক্ত এই ফোনের দাম ভারতীয় টাকায় 12,300 টাকা রাখা হয়েছে। আন্তর্জাতিক মার্কেটে এই ফোনটি Iris Purple, Dusk Gray ও Ceramic White কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন