Home খবর ঘোষণা হল Lava Blaze Curve 5G ফোনের লঞ্চ ডেট, কিলার লুক সহ বাজারে আসবে এই স্টাইলিশ স্মার্টফোন

ঘোষণা হল Lava Blaze Curve 5G ফোনের লঞ্চ ডেট, কিলার লুক সহ বাজারে আসবে এই স্টাইলিশ স্মার্টফোন

লাভা অফিশিয়ালি ঘোষণা করে জানিয়ে দিয়েছে আগামী 5 মার্চ ভারতে তাদের আপকামিং ফোন Lava Blaze Curve 5G লঞ্চ করা হবে। নাম দেখেই বোঝা যাচ্ছে এই ফোনটি ‘কার্ভড ডিসপ্লে’ সহ মার্কেটে পেশ করা হবে। ফোনের লঞ্চ ডিটেইলসের পাশাপাশি লিকের মাধ্যমে পাওয়া লাভা ব্লেজ কার্ভ 5জি ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে আলোচনা করা হল।

ভারতে আসছে Lava Blaze Curve 5G

লাভা ব্লেজ কার্ভ 5জি ফোনটি আগামী 5 মার্চ ইন্ডিয়ায় লঞ্চ হবে। এই দিন কোম্পানি দুপুর 12টায় একটি অনলাইন ইভেন্টের আয়োজন করছে এবং এই ইভেন্টের মঞ্চেই ফোনটির দাম ও সেল ডিটেইলস ঘোষণা করে জানিয়ে দেওয়া হবে। লাভা ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেলে এই লঞ্চ ইভেন্টটি লাইভ দেখা যাবে। এর পাশাপাশি শপিং সাইট আমাজনেও Lava Blaze Curve 5G ফোনের লঞ্চ লাইভ দেখানো হবে।

Lava Blaze Curve 5G এর দাম (লিক)

সম্প্রতি একটি লিক থেকে জানা গিয়েছে লাভা ব্লেজ কার্ভ 5জি ফোনটি ভারতীয় বাজারে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হতে চলেছে। ফোনের বেস ভেরিয়েন্টে 128GB স্টোরেজ থাকতে পারে এর দাম 15,999 টাকা হতে পারে। একইভাবে ফোনটির 256GB স্টোরেজ মডেল 18,999 টাকা দামে পেশ করা হতে পারে। এই স্মার্টফোনটি মার্কেটে 8GB RAM সহ লঞ্চ করা হবে।

Lava Blaze Curve 5G এর ফটো (লিক)

Lava Blaze Curve 5G এর স্পেসিফিকেশন