ভারতীয় টেলিকম ইন্ডাস্ট্রির নাম্বার ওয়ান কোম্পানি রিলায়েন্স জিওর ইউজার বেস ক্রমশ বেড়েই চলেছে। কোম্পানি তাদের ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে প্রায়ই কম দামে বেশি বেনিফিটের প্ল্যান পেশ করে। এই উদ্দেশ্য নিয়েই কোম্পানি আজ এক সঙ্গে পাঁচটি নতুন প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানগুলি জিও তাদের ‘Jio Postpaid Plus’ ক্যাটাগরিতে লঞ্চ করেছে এবং এতে প্রচুর ডেটার সঙ্গে OTT প্ল্যাটফর্মের বেনিফিট পাওয়া যায়।
আরও পড়ুন: 32MP সেলফি ও 48MP রেয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ হল LG K71, এতে আছে 4GB RAM ও 4000mAh ব্যাটারী
রিলায়েন্স জিওর পেশ করা এই প্ল্যানগুলির দাম যথাক্রমে 399 টাকা, 599 টাকা, 799 টাকা, 999 টাকা ও 1,499 টাকা। এই প্ল্যানগুলির সবচেয়ে বড় বেনিফিট হল এই প্ল্যানগুলি রিচার্জ করলে ইউজাররা কোনো অতিরিক্ত দাম ছাড়া Disney+ Hotstar VIP, Netflix, Amazon Prime Videos ও Jio Apps এর সাবস্ক্রিপশন পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে।
399 টাকার Jio প্ল্যান
কোম্পানির আজ পেশ করা পাঁচটি প্ল্যানের মধ্যে 399 টাকার প্ল্যানটি সবচেয়ে সস্তা। এই প্ল্যানটির ভ্যালিডিটি এক মাস। এই প্ল্যানে ইউজারদের কোনো দৈনিক লিমিট ছাড়া মোট 75 জিবি 4জি ডেটা দেওয়া হবে। এই প্ল্যানে ডেটা রোলওভারের সুবিধা পাওয়া যাবে, অর্থাৎ কোনো মাসের বেঁচে যাওয়া ডেটা পরের মাসের 75 জিবির সঙ্গে জুড়ে যাবে। তবে একটি নাম্বারে সর্বাধিক 200 জিবি ডেটা সেভ করা যাবে। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড কল ও এসএমএস পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে।
আরও পড়ুন: লঞ্চ হল Vivo V20 Pro, এতে আছে 8GB RAM এর সঙ্গে 44MP ডুয়েল সেলফি ও 64MP রেয়ার ক্যামেরা
599 টাকার Jio প্ল্যান
কোম্পানির নতুন 599 টাকা দামের প্ল্যানে প্রতি মাসে 100 জিবি 4জি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানটির ভ্যালিডিটিও এক মাস এবং এই প্ল্যানেও ডেটা রোলওভারের সুবিধা পাওয়া যায়। আগের প্ল্যানের মতোই এই প্ল্যানেও ইউজার সর্বাধিক 200 জিবি 4জি ডেটা সেভ করে রাখতে পারবেন। এই প্ল্যানেও আনলিমিটেড কল ও এসএমএস পাওয়া যায়। উপরি হিসাবে এই প্ল্যানের সঙ্গে কোম্পানি একটি অতিরিক্ত সিম কার্ড অফার করছে।
799 টাকার Jio প্ল্যান
রিলায়েন্স জিওর 799 টাকার প্ল্যানে ইউজারদের প্রতি মাসে 150 জিবি 4জি ডেটা দেওয়া হবে। এই প্ল্যানেও সর্বোচ্চ 200 জিবি রোলওভার ডেটা সেভ করা যাবে এবং এই ডেটা কোনো দৈনিক লিমিট ছাড়া উপভোগ করা যাবে। অন্যান্য প্ল্যানের মতো এই প্ল্যানেও ভয়েস কল ও এসএমএসের সুবিধা পাওয়া যায়। কোম্পানি এই ফ্যামিলি প্ল্যানের সঙ্গে দুটি জিও সিম কার্ড অতিরিক্ত দিচ্ছে।
আরও পড়ুন: লিক হল OnePlus 8T এর দাম, ভারতে লঞ্চ হবে 14 অক্টোবর, জেনে নিন কত টাকা দামে পেশ করা হবে
999 টাকার Jio প্ল্যান
কোম্পানির পক্ষ থেকে এই প্ল্যানে প্রতি মাসে 200 জিবি 4জি ইন্টারনেট দেওয়া হবে এবং রোলওভার ফ্যাসিলিটির দৌলতে ইউজার প্রতি মাসে 500 জিবি পর্যন্ত অব্যবহৃত ডেটা সেভ করতে পারবেন। এই প্ল্যানেও আনলিমিটেড কল ও এসএমএস পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়া জিও ফ্যামিলি প্ল্যানে এই প্ল্যানের সঙ্গে তিনটি অতিরিক্ত সিম কার্ড দেওয়া হচ্ছে।
1,499 টাকার Jio প্ল্যান
এটি প্ল্যানটি জিও পোস্টপেইড ক্যাটাগরির সবচেয়ে দামি প্ল্যান। এই প্ল্যানে ইউজারদের প্রতি মাসে 300 জিবি 4জি ডেটা দেওয়া হচ্ছে। ডেটা রোলওভারের মাধ্যমে এই প্ল্যানে ইউজার তাঁর নাম্বারে 500 জিবি ডেটা সেভ করে রাখতে পারবেন। এই প্ল্যানেও সম্পূর্ণ বিনামূল্যে কল ও এসএমএস উপভোগ করা যাবে। সবচেয়ে বড় কথা এই প্ল্যানটি রিচার্জ করে জিও ইউজার আমেরিকা ও ইউনাইটেড আরব আমিরাতে পর্যন্ত আনলিমিটেড কল করতে পারবেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
