এলজি আন্তর্জাতিক মঞ্চে তাদের ‘কে’ সিরিজের প্রসার ঘটিয়ে গতকাল মিড বাজেট রেঞ্জে LG K42 লঞ্চ করেছিল। বড় ব্যাটারী ও কোয়াড রেয়ার ক্যামেরাওয়ালা এই ফোনটি সম্পর্কে ঘোষণার পর এবার কোম্পানি এই সিরিজেরই আরেকটি নতুন ফোন LG K71 নামে পেশ করেছে। মার্কেটে ইতিমধ্যে ফোনটি লঞ্চ করে দেওয়া হয়েছে, সবার আগে ফোনটি ল্যাটিন আমেরিকা ও পরে বিশ্বের অন্যান্য মার্কেটে সেল করা হবে।
আরও পড়ুন: লিক হল OnePlus 8T এর দাম, ভারতে লঞ্চ হবে 14 অক্টোবর, জেনে নিন কত টাকা দামে পেশ করা হবে
LG K71
কোম্পানির পক্ষ থেকে LG K71 ফোনটি 20.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এই ফোনে 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.8 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের স্ক্রিনের চারদিকেই বেজল রয়েছে এবং ওপরের দিকে ‘ইউ’ শেপের নচ দেওয়া হয়েছে। এই ফোনটির ডায়মেনশন 171.4 × 77.7 × 8.7 এমএম এবং এর ওজন 220 গ্ৰাম।

কোম্পানির পক্ষ থেকে LG K71 ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা এলজি কাস্টম ইউআইয়ের সঙ্গে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক হেলিও পি35 চিপসেট দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে IMG PowerVR GE8320 GPU দেওয়া হয়েছে।
আরও পড়ুন: 5200mAh ব্যাটারী, 6GB RAM ও 6.78 inch পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল এই সস্তা স্মার্টফোন
ফোটোগ্রাফির জন্য LG K71 এ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে ফ্ল্যাশ লাইটের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 5 মেগাপিক্সেলেরই ডেপ্থ সেন্সর আছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
LG K71 এ 3.5 এমএম অডিও জ্যাক ও 4জি এলটিইর সঙ্গে সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচার দেওয়া হয়েছে। কোম্পানি তাদের এই নতুন ফোনটি স্টাইলাসের সঙ্গে পেশ করেছে যার ফলে ফোনটি অনেকাংশে ‘নোট’ ডিভাইসের মতো ইউজার এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। হাই কোয়ালিটি মিউজিকের জন্য এতে DTS:X 3D সাপোর্টেড ডুয়েল স্পীকার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে গুগল অ্যাসিসট্যান্টের শর্টকাট বাটন আছে।
আরও পড়ুন: 5000mAh ব্যাটারী ও 6GB RAM এর সঙ্গে লঞ্চ হল Realme C17, দেখে নিন টপ ফিচার
সিকিউরিটির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য LG K71 এ 4,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি 4 জিবি র্যামের সঙ্গে 128 জিবি মেমরিসহ লঞ্চ করা হয়েছে। এখনও পর্যন্ত ফোনটির দাম সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি, তবে আগামী দিনে ফোনটি Holo White ও Holo Titan কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










