বিগত বেশ কয়েক বছর ধরে BSNL ভারতীয় টেলিকম সেক্টরে নজর কাড়তে শুরু করেছে। Reliance Jio ও Airtel এর মতো প্রাইভেট কোম্পানিগুলি তাদের প্ল্যানের দাম বাড়ানোর পর বহু ইউজার বিএসএনএলে শিফ্ট করেছেন। এবার BSNL 4G লঞ্চের পর ইউজাররা কম দামে ভালো সার্ভিস পাচ্ছেন। ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL এবার তাদের ইউজারদের জন্য 347 টাকা দামের একটি নতুন প্ল্যান পেশ করেছে। কোম্পানির এই নতুন প্ল্যানটি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
কোম্পানির নতুন 347 টাকা দামের প্রিপেইড প্ল্যানে 50 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। অর্থাৎ এই প্ল্যানটি রিচার্জ করে নিশ্চিন্তে দেড় মাস পর্যন্ত ব্যাবহার করা যাবে। এই প্ল্যানটিতে প্রতিদিন 2GB করে ডেটা উপভোগ করা যাবে অর্থাৎ ইউজারদের সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 100GB ডেটা দেওয়া হবে।
Binge Without Fear – 100GB for 50 Days!
Switch to the BSNL ₹347 Plan and enjoy:
Unlimited Calls
2GB Data/Day
100 SMS/Day
50 Days ValidityDesh ka Network, Desh ki Choice – BSNL! pic.twitter.com/BQRVpMJKw0
— BSNL India (@BSNLCorporate) November 1, 2025
BSNL এর 347 টাকা দামের এই প্ল্যানটি রিচার্জ করে আনলিমিটেড ভয়েস কল করা যায়। দেশের যে কোনো নেটওয়ার্কের লোকাল এবং রোমিং নাম্বারের ক্ষেত্রে এই কলিং পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করা যাবে। এর সঙ্গে ইউজারদের প্রতিদিন 100 ফ্রি SMS দেওয়া হবে।
জানিয়ে রাখি বাজারে উপস্থিত Jio এর 349 টাকা দামের প্রিপেইড প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি সহ প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কলিং এবং 100 ফ্রি SMS পাওয়া যায়। এই প্ল্যানটিতে সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 56GB ডেটা উপভোগ করা যায়। BSNL এর 347 টাকা দামের প্ল্যানটির সঙ্গে তুলনা করলে দেখা যায় এই প্ল্যানে 2 টাকা কম খরচ করে 22 দিন বেশি ভ্যালিডিটি পাওয়া যায়।
একইভাবে Airtel এর 349 টাকা দামের প্রিপেইড প্ল্যানেও ইউজারদের 28 দিন ভ্যালিডিটি দেওয়া হয়। এই প্ল্যানটিতে প্রতিদিন 1.5GB ডেটা পাওয়া যায়। অর্থাৎ সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 42GB ডেটা উপভোগ করা যাবে। দেখাই যাচ্ছে এই প্ল্যানটির ডেটা বেনিফিট জিও এবং বিএসএনএল প্ল্যানের চেয়ে কম।
উপরোক্ত সবকটি প্ল্যানের মধ্যে Airtel ও Jio প্ল্যানে 5G ডেটা পাওয়া যায় এবং BSNL প্ল্যানটিতে 4G পরিষেবা দেওয়া হয়। আবার জিও ইউজাররা এয়ারটেল ইউজারদের চেয়ে বেশি ডেটা উপভোগ করতে পারবেন। যেসব এলাকায় 4G এবং 5G ডেটার স্পীডে খুব একটা অন্তর নেই সেখানে BSNL প্ল্যানটি রিচার্জ করে মোট 100GB ডেটা পাওয়া যাবে। একইভাবে ভ্যালিডিটির দিক থেকেও BSNL প্ল্যানটি এগিয়ে।
জানিয়ে রাখি গোটা দেশে BSNL 4G সার্ভিস রোলআউট করে দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে 92,600 হাজার নতুন মোবাইল টাওয়ারও বসানো হয়েছে। এর ফলে যেসব এলাকায় BSNL সিগন্যাল পাওয়া যেত না বা নেটওয়ার্কের সমস্যা হত, সেখানেও ঠিকঠাক BSNL নেটওয়ার্ক পাওয়া যাবে। BSNL 4G নেটওয়ার্কের মাধ্যমে 26,700টিরও বেশি গ্ৰামকে ভালো মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেটের আওতায় আনা হয়েছে বলে জানানো হয়েছে।











