Home খবর 50GB ডেটা ফ্রি দিচ্ছে Airtel, এছাড়াও পাবেন 750 টাকার সুবিধা, জেনে নিন বিস্তারিত

50GB ডেটা ফ্রি দিচ্ছে Airtel, এছাড়াও পাবেন 750 টাকার সুবিধা, জেনে নিন বিস্তারিত

Reliance Jio, Airtel এবং Vi যে কোনও বেসরকারী টেলিকম অপারেটররা কখনও এটা চাইবে না যে তাদের গ্রাহকরা কোম্পানির নেটওয়ার্ক ছেড়ে চলে যাক। এর জন্য একদিকে এই কোম্পানিগুলি নিজেদের পরিষেবাকে সেরা বলে জানাচ্ছে, অন্যদিকে গ্রাহকদের মন জয় করতে প্রায়শই তারা নিত্যনতুন আকর্ষণীয় অফার নিয়ে আসছে। বর্তমানে ভারতী এয়ারটেল তাদের স্মার্টফোন ইউজারদের জন্য একটি দুর্দান্ত অফার চালু করেছে, যার মধ্যে Realme মোবাইল ইউজাররা সরাসরি 50 জিবি ডেটা ফ্রি তে পাবেন পাশাপাশি 750 টাকার ডিসকাউন্ট ও পাবেন।

Airtel Offer

Realme মোবাইল ফোনের উপর Airtel এর ফ্রি ডেটা অফার শুরু হয়েছে। এই অফারের অধীনে, যদি কেও realme C30 স্মার্টফোন কেনেন, এবং তার সাথে যদি তিনি একটি Airtel সিম চালান, তাহলে তাকে কোম্পানি থেকে ফ্রি তে 50 GB 4G ডেটা দেওয়া হবে এবং Realme C30 স্মার্টফোনের দামে 750 টাকা ছাড়ও পাওয়া যাবে।

কিভাবে পাবেন ফ্রি ডেটা?

Realme এবং Airtel-এর এই অফারটি বর্তমানে শুধুমাত্র Realme C30 স্মার্টফোনের জন্য পাওয়া যাচ্ছে। যা শপিং সাইট ফ্লিপকার্টে পাওয়া যাবে। Flipkart থেকে Realme 30C মোবাইল কেনার পর ফোনে Airtel সিম ঢোকাতে হবে। Realme C30-এ সিম অ্যাক্টিভেট করার পরে, Airtel-এর প্রিপেড প্ল্যানে কমপক্ষে 199 টাকার রিচার্জ করতে হবে। ফ্রি ডেটা এবং ডিসকাউন্ট সুবিধার জন্য 15 মাসের জন্য Airtel truly unlimited plan এর রিচার্জ করা বাধ্যতামূলক৷

Realme C30 এর দাম

Realme C30 স্মার্টফোনটি বর্তমানে Flipkart-এ দুটি ভেরিয়েন্টে সেল এর জন্য পাওয়া যাচ্ছে। এই ফোনের প্রথম ভেরিয়েন্ট 2 GB র‍্যামের সঙ্গে 32 GB সাপোর্ট করে এবং দ্বিতীয় ভেরিয়েন্টটি 3 GB র‍্যামের সঙ্গে 32 GB স্টোরেজ দেওয়া হয়েছে। Realme C30 স্মার্টফোনটির 2GB RAM ভেরিয়েন্ট 6,749 টাকায় এবং 3GB RAM ভেরিয়েন্ট 7,549 টাকায় সেল হচ্ছে।

Realme C30 এর স্পেসিফিকেশন

Realme C30 স্মার্টফোনটিতে একটি 6.5-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের রেজলিউশন হল HD + 1600*720 পিক্সেল। এই স্মার্টফোনে Unisoc T612 প্রসেসর দেওয়া হয়েছে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে লেটেস্ট Realme C30 স্মার্টফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে। এই স্মার্টফোনটি Android 11 ভিত্তিক realme UI R ভার্সনে চলে।

Realme-এর এই স্মার্টফোনটিতে একটি 8MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, যার অ্যাপারচার f/2.0 রয়েছে। এই ক্যামেরাটি 4X ডিজিটাল জুম সাপোর্ট সহ আসে। এর সাথে এই ফোনটিতে 5MO এর একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। Realme C30 স্মার্টফোনে 10W 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি দাবি করেছে যে এটি সিঙ্গেল চার্জে 45 দিনের স্ট্যান্ডবাই এবং 102 ঘন্টা অডিও প্লেব্যাক অফার করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন