Home খবর 50MP Camera সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল নতুন Motorola ফোন, রয়েছে 8GB RAM এর ক্ষমতা

50MP Camera সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল নতুন Motorola ফোন, রয়েছে 8GB RAM এর ক্ষমতা

Motorola টেক মঞ্চে দুটি নতুন স্মার্টফোন পেশ করেছে। গ্লোবাল মার্কেটে Moto G 5G (2024) এবং Moto G Power 5G (2024) নামের এই ফোনদুটি আমেরিকা ও কানাডায় লঞ্চ করা হয়েছে। এর মধ্যে Moto G Power 5G (2024) ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে 8GB RAM (4GB+4GB) এর ক্ষমতাসম্পন্ন Moto G 5G (2024) ফোনটি সম্পর্কে আলোচনা করা হল।

Moto G 5G (2024) এর দাম

গ্লোবাল মার্কেটে Moto G 5G (2024) ফোনটি 4GB RAM + 128GB Storage সহ লঞ্চ করা হয়েছে। ফোনটির দাম $200 রাখা হয়েছে যা ভারতীয় টাকার দরে প্রায় 16,500 টাকার কাছাকাছি। কোম্পানি এই ফোনটি ভবিষ্যতে ভারতেও পেশ করতে পারে, তবে এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানা যায়নি। আমেরিকায় এই ফোনটি Sage Green আলারে সেল করা হবে।

Moto G 5G (2024) এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Moto G 5G (2024) ফোনে 6.6 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। এই এলসিডি ডিসপ্লে এইচডি+ রেজোলিউশন এবং 120 হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং মাই ইউএক্স সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 1 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। জানিয়ে রাখি Moto G 5G (2024) ফোনটি ব্র্যান্ডের প্রথম এই চিপসেট সহ স্মার্টফোন।

মেমরি: নতুন Moto G 5G ফোনটি গ্লোবাল মার্কেটে 4GB র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এতে 4GB ভার্চুয়াল র‍্যামও রয়েছে যা ফিজিক্যাল র‍্যামের সঙ্গে যুক্ত হয়ে 8GB র‍্যামের ক্ষমতা দিতে সক্ষম। ফোনে 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Moto G 5G স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য Moto G 5G ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: Moto G 5G (2024) ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সহ 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: নতুন Motorola G 5G ফোনে ডুয়াল সিম, ব্লুটুথ, এনএফসি, ডলবি অ্যাটমস, ডুয়াল স্পিকার এবং সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।