লঞ্চ হল নতুন মোটোরোলা মোবাইল Moto G Power 5G (2024), এতে রয়েছে 50MP Camera এবং 120Hz Screen

Motorola তাদের নতুন মোবাইল ফোন Moto G Power 5G (2024) লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি আপাতত আমেরিকার মার্কেটে পেশ করা হয়েছে এবং ভবিষ্যতে অন্যান্য বাজারেও সেল করা হবে। নতুন Moto G Power 5G ফোনে 50 মেগাপিক্সেল ক্যামেরা, 8GB RAM এবং MediaTek Dimensity 7020 প্রসেসর রয়েছে। এই মোটোরোলা মোবাইলের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Moto G Power 5G (2024) এর দাম

ইউএসের বাজারে মোটোরোলা জি পাওয়ার 5জি (2024) স্মার্টফোনটি সিঙ্গেল মেমরি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। 8জিবি র‍্যাম এবং 128জিবি স্টোরেজ সহ এই ফোনের দাম রাখা হয়েছে $299 অর্থাৎ প্রায় 24,699 টাকা। ফোনটি Midnight Blue এবং Pale Lilac কালারে সেল করা হবে। ভারতে এই ফোনের লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানান যায়নি।

Moto G Power 5G (2024) এর স্পেসিফিকেশন

স্ক্রিন: এই মোটোরোলা ফোনটি 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইলের এই স্ক্রিন 120 হার্টজ রিফ্রেশ রেটে কাজ করে।

প্রসেসর: Moto G Power 5G (2024) ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং মাই এক্স সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7020 অক্টাকোর চিপসেট দেওয়া হয়েছে।

মেমরি: গ্লোবাল মার্কেটে এই ফোনটি 8জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই মোবাইলে 128জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যায়।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি তোলা, রিল তৈরি এবং ভিডিও কলের জন্য Moto G Power 5G (2024) ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

ব্যাক ক্যামেরা: মোটো জি পাওয়ার 5জি (2024) স্মার্টফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। এতে ওআইএস টেকনোলজি সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 118 ডিগ্রী ফিল্ড অফ ভিউ সাপোর্টেড 8 মেগাপিক্সেল অল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই নতুন মোটোরোলা স্মার্টফোনে 44 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে।

অন্যান্য: নতুন Moto G Power 5G ফোনে ওয়াটার রেপেলেন্ট বডি, এনএফসি, ব্লুটুথ 5.3, ডুয়াল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5 মিমি অডিও জ্যাক এবং ই-সিম সাপোর্ট পাওয়া যায়।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here