Home খবর 16GB RAM এবং 50MP ক্যামেরাসহ লঞ্চ হল Vivo Y36 4G এবং 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

16GB RAM এবং 50MP ক্যামেরাসহ লঞ্চ হল Vivo Y36 4G এবং 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

Vivo আজ তাদের ‘Y’ সিরিজকে প্রসারিত করে দুটি নতুন স্মার্টফোন Vivo Y36 4G এবং Vivo Y36 5G লঞ্চ করেছে। এই দুটি ডিভাইসই বর্তমানে ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছে। নাম থেকেই স্পষ্ট যে একটি ফোনে 4G নেটওয়ার্ক থাকবে এবং অন্যটি 5G কানেকশন প্রদান করবে। এই পোস্টে Y36 ফোনের ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: আধারের সাথে ভুল প্যান কার্ড লিঙ্ক করে ফেলেছেন? জেনে নিন সংশোধন করার পদ্ধতি

Vivo Y36 4G এবং Vivo Y36 5G ফোনের দাম

Vivo Y36 4G ফোনটি মার্কেটে 8GB RAM + 256GB স্টোরেজসহ আনা হয়েছে, যার দাম 3,399,000 IDR। ভারতীয় মূল্য অনুযায়ী এই ফোনটির দাম প্রায় 18,800 টাকা। কোম্পানি এখনও Vivo Y36 5G ফোনের মেমরি ভেরিয়েন্ট এবং দাম সম্পর্কে কিছু জানায়নি। Y36 4G মডেলটি Glitter Aqua এবং Meteor Black এবং 5G মডেলটি Crystal Green এবং Mystic Black কালার অপশনে লঞ্চ হয়েছে।

Vivo Y36 4G এবং Vivo Y36 5G ফোনের স্পেসিফিকেশন

স্ক্রিন: Vivo Y36 এর উভয় মডেলেই 1080 x 2408 পিক্সেল রেজলিউশনসহ একটি 6.44-ইঞ্চি Full HD+ পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনটি IPS LCD প্যানেলে নির্মিত যা 90Hz রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: Vivo Y36 4G ফোনটি Qualcomm Snapdragon 680 Octacore প্রসেসরে লঞ্চ করা হয়েছে এবং Vivo Y36 5G ফোনে MediaTek Dimensity 6020 Octacore প্রসেসর দেওয়া হয়েছে। এই দুটি মডেলই Android 13 বেসড Funtouch OS 13 এ রান করে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য উভয় ফোনের ব্যাক প্যানেলে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল লেন্স রয়েছে। এই ফোনগুলি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Y36 4G এবং Y36 5G মডেলগুলিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 44W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

অন্যান্য ফিচার: এই নতুন Vivo ফোনগুলি IP54 সার্টিফাইড হওয়ায় জল এবং ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে৷ এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, NFC সহ অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচার রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন