গত মাসে স্যামসাঙ ভারতে তাদের Samsung Galaxy A37 5G ফোনটি লঞ্চ করেছিল। এই প্রিমিয়াম ফোনটি মিড-বাজেট রেঞ্জে 41,999 টাকা দামে পেশ করা হয়েছিল। তবে এবার ফ্যানদের খুশি করার জন্য কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A37 5G ফোনে 5000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ডিসকাউন্ট সহ Galaxy A37 5G ফোনটি মাত্র 36,999 টাকা দামে কেনা যাবে।
Samsung Galaxy A37 5G ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 41,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, তবে অফার সহ ফোনটি 36,999 টাকা দামে সেল করা হচ্ছে। এই ডিসকাউন্ট সহ Galaxy A37 5G ফোনটির 8GB RAM+256GB স্টোরেজ অপশন 42,499 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 49,999 টাকা দামে কেনা যাবে। এই ফোনের টপ ভেরিয়েন্ট 52,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
কোনো ধরনের ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ছাড়াই ডিসকাউন্ট সহ ফোনটি কেনা যাবে। জানিয়ে রাখি এই অফার সীমিত সময়ের জন্য জারি করা হয়েছে। কোম্পানির ওয়েবসাইট, আমাজন এবং ফ্লিপকার্ট সহ অন্যান্য অনলাইন শপিং সাইট ও অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে Samsung Galaxy A37 5G ফোনটি ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে।
Samsung Galaxy A37 5G ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.75GHz ক্লক স্পীডযুক্ত সবচেয়ে নতুন Exynos 1480 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে ফোনটি AnTuTu score 10,53,896 পেয়েছে।
এই স্মার্টফোনটি Android 16 বেস্ড One UI 8.5 সহ কাজ করতে সক্ষম। সাধারণত স্যামসাঙের ফোন দীর্ঘমেয়াদী ওএস আপডেট সহ পেশ করা হয়। এই ফোনের ক্ষেত্রেও একই ধাঁরা বজায় রাখা হয়েছে। এই ফোনে 6 জেনারেশন অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং 6 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দেওয়া হবে। অর্থাৎ স্যামসাঙ ফোনটি এখন থেকেই Android 22 OS এর জন্য প্রস্তুত।
Samsung Galaxy A37 5G স্মার্টফোনটিতে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির FHD+ Super AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাট পাঞ্চ-হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে Vision Booster ফিচার রয়েছে, ফলে তীব্র রোদেও স্ক্রিনে পরিষ্কার কন্টেন্ট উপভোগ করা যাবে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে।
Samsung Galaxy A37 5G ফোনটির ক্যামেরা সেটআপে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 5MP ম্যাক্রো ক্যামেরা রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
আজকের দিনে দাঁড়িয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের ট্রেন্ড চলছে।তবে স্যামসাঙ তাদের নতুন Samsung Galaxy A37 5G ফোনে 5000mAh ব্যাটারি সহ লঞ্চ করেছে। তাই স্যামসাঙ ইউজাররা কিছুটা নিরাশ হতে পারে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে ফোনটিতে দুই দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য এতে 45W Super Fast Charging 2.0 ফিচার দেওয়া হবে। স্যামসাঙের বক্তব্য অনুযায়ী 60% চার্জ হতে 30 মিনিট সময় লেগেছে।
জল ও ধুলো থেকে সুরক্ষিত Samsung Galaxy A37 5G ফোনে IP68 রেটিং দেওয়া হয়েছে। এছাড়া স্মার্টফোনটিতে Samsung Knox রয়েছে। এতে Circle to Search, Gemini এবং Bixby সহ AI Editing ফিচার যোগ করা হয়েছে।












