গত বছর ডিসেম্বর মাসে ওয়ানপ্লাস তাদের Oneplus 15R স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এই ফোনটি যথেষ্ট শক্তিশালী এবং লঞ্চের সময় ফোনটির দাম সমালোচনার বিষয় হয়ে উঠেছিল। যখন সমস্ত কোম্পানি তাদের ডিভাইসের দাম বাড়াতে ব্যাস্ত ছিল, তখন ফোনটি বেশ আগ্রেসিভ দামে বাজারে আনা হয়েছিল। যদিও কোম্পানির পক্ষ থেকে গত 2 মাসের মধ্যে দুইবার এই ফোনের দাম বাড়ানো হয়েছে। বর্তমানে ফোনটি লঞ্চ প্রাইসের চেয়ে 5,000 টাকা বেশি দামে সেল করা হচ্ছে।
জানিয়ে রাখি ভারতের বাজারে Oneplus 15R ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। কোম্পানির ফোনটি 12GB RAM সহ 256GB স্টোরেজ অপশনের পাশাপাশি 12GB RAM সহ 512GB স্টোরেজ অপশনেও পেশ করা হয়েছিল। সেই সময় ফোনটির প্রাথমিক দাম 47,999 টাকা এবং 512GB স্টোরেজ সহ মডেলের দাম 52,999 টাকা রাখা হয়েছিল। তবে বর্তমান প্রাইস অনুযায়ী Oneplus 15R ফোনের 12GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 52,999 টাকা এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 57,999 টাকা দামে সেল করা হবে।
যদিও এই নিয়ে দ্বিতীয়বার কোম্পানি তাদের ফোনের দাম বাড়িয়েছে। এর আগে এপ্রিল মাসের শুরুতেই Oneplus 15R ফোনের 2,500 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল। এরপর ফোনের বেস মডেলের দাম 50,499 টাকা এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 55,499 টাকা হয়ে গিয়েছিল। আবারও মে মাসের শুরুতেই কোম্পানির পক্ষ থেকে Oneplus 15R ফোনের দাম 2,500 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থাৎ এই ফোনটি লঞ্চ প্রাইসের তুলনায় 5,000 টাকা বেশি দামে পাওয়া যাবে। 1 মে থেকে ফোনটির নতুন দাম জারি করা হয়েছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটি নতুন দামে লিস্টেড হয়েছে।
প্রসেসিঙের জন্য OnePlus 15R 5G ফোনে 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 3.8GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Gen 5 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 15R 5G ফোনটিতে 7400mAh ব্যাটারি রয়েছে এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য OnePlus 15R 5G ফোনে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
OnePlus 15R 5G ফোনটিতে ফটোগ্রাফির জন্য DetailMax engine সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP Sony IMX906 প্রাইমারি OIS সেন্সর এবং 112° FoV সহ 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
OnePlus 15R 5G ফোনে 2800 × 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। LTPS AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 165Hz অ্যাডপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনে কর্নিং গোরিলা গ্লাস 7আই প্রোটেকশন রয়েছে। OnePlus 15R 5G ফোনটির IP66 + IP68 + IP69 + IP69K রেটিং জল ও ধূলোর পাশাপাশি গরম চা ও বিভিন্ন তরল পদার্থ থেকে সুরক্ষিত রাখতে সক্ষম। কোম্পানি জানিয়েছে এই ফোনটি 1.5 মিটার গভীর জলে আধ ঘন্টা পর্যন্ত ডুবে থাকলেও কোনো ক্ষতি হবে না।
