5000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, 16MP সেলফি ক্যামেরা এবং 33W ফাস্ট চার্জিং যুক্ত Realme 9i ফোনে দুর্দান্ত ছাড়, জেনে নিন বিস্তারিত

অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart-এ Realme-এর স্মার্টফোনে অসাধারণ ডিল পাওয়া যাচ্ছে। আপনিও যদি কম বাজেটে একটি দুর্দান্ত ফোনের খোজ করেন তাহলে Realme 9i স্মার্টফোনটি আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। রিয়েলমির এই ফোনে 5000mAh-এর ব্যাটারি, 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা, সেলফির জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা, 33W ফাস্ট চার্জি, 6.6 ইঞ্চির বড়ো ডিসপ্লে, 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। Realme 9i স্মার্টফোনটিকে Qualcomm Snapdragon 680 প্রসেসরে সাথে পেশ করা হয়েছে। এই আর্টিকেলে রিয়েলমির এই ফোনটির ডিল, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে ডিটেইলসে জানানো হবে।

Realme 9i : ডিল এবং স্পেসিফিকেশন

Realme 9i স্মার্টফোনটিকে Flipkart-এ 12,499 টাকার প্রারম্ভিক দামে লিস্টেড করা হয়েছে। রিয়েলমির এই ফোনের জন্য SBI-এর ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করলে 1500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। যদিও 1500 টাকার ডিসকাউন্ট EMI trankjaction-এ পাওয়া যাবে এবং ফুল পেমেন্টে 750 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। এরসাথে ডেভিট কার্ড অথবা ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করলে ফ্লিপকার্ট 250 টাকার অ্যাডিশন্যাল ডিসকাউন্ট প্রদান করছে। এইভাবে রিয়েলমির এই ফোনটিকে 10,749 টাকা দামে কেনা যেতে পারে।

Realme 9i-এর দাম

Realme 9i স্মার্টফোনটিকে তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটির বেস ভেরিয়েন্টটিকে 4GB+64GB স্টোরেজের সাথে 12,499 টাকা দামে পেশ করা হয়েছে। আবার 4GB + 128GB ভেরিয়েন্টটিকে 13,499 টাকা দামে এবং 6GB+128GB ভেরিয়েন্টটিকে 14,999 টাকা দামে কেনা যেতে পারে। উপরে বলা অফারটি তিনটি ভেরিয়েন্টের জন্যই প্রযোজ্য।

Realme 9i-এর স্পেসিফিকেশন

Realme 9i স্মার্টফোনে 6.6-ইঞ্চির 90Hz FHD+ IPSLCD ডিসপ্লে দেওয়া হয়েছে, ডিসপ্লে‌চে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে। এই ফোনে Qualcomm-এর অক্টাকোর 2.4GHz 6nm Snapdragon 680 প্রসেসর দেওয়া হয়েছে। রিয়েলমির এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

রিয়েলমির এই ফোনে 50MP-এর প্রাইমারি ক্যামেরা, 2MP-এর B&W লেন্স এবং 2MP-এর ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ক্যামেরার কথা বলা হলে এই ফোনে 16MP-এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি 5000mAh ব্যাটারি, 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য এই ফোনে ডুয়াল সিম কার্ড, 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n/ac, GPS, Bluetooth v5.0, 3.5mm অডিও জ্যাক এবং USB Type-C পোর্ট দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here