Home খবর 5,000mAh ব‍্যাটারি, 4টি ক‍্যামেরা এবং শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হলো Moto E32s ফোন, জেনে নিন দাম এবং ফিচার

5,000mAh ব‍্যাটারি, 4টি ক‍্যামেরা এবং শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হলো Moto E32s ফোন, জেনে নিন দাম এবং ফিচার

Motorola ভারতে নিজের ই-সিরিজের একটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। Motorola এর লেটেস্ট Moto E32s স্মার্টফোনটিকে 10,000 টাকার কম দামে পেশ করা হয়েছে। Motorola গত সপ্তাহে গ্লোবাল মার্কেটে Moto E32s স্মার্টফোনটিকে লঞ্চ করেছে। এখন কোম্পানি এই স্মার্টফোনটিকে ভারতে লঞ্চ করেছে। এই Motorola স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলা হলে, এই ফোনে 90Hz রিফ্রেশরেট যুক্ত একটি ডিসপ্লে দেওয়া হয়েছে। এর সাথে ফোনে মিডিয়াটেক হেলিও জি সিরিজের প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি একটি বড় 5000mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Motorola এই ফোনটিকে 10,000 টাকার কম দামে পেশ করেছে, Moto E সিরিজের এই বাজেট স্মার্টফোনটি বাজারে Infinix Hot 12 Play, Realme C31, Redmi 10A এবং Poco C31-এর সাথে সরাসরি প্রতিযোগিতা করতে চলেছে।

Moto E32s: দাম এবং উপলব্ধতা

Moto E32s স্মার্টফোনটির 3GB RAM + 32GB স্টোরেজ ভেরিয়েন্টটি 9,299 টাকা এবং 4GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টটি 9,999 টাকা দামে উপলব্ধ। এই Motorola স্মার্টফোনটিকে 6 জুন থেকে Flipkart, Reliance Digital এবং Jio Mart থেকে কেনা যাবে। এই Motorola স্মার্টফোনটিকে স্লেট গ্রে এবং মিস্টি সিলভার কালার অপশনে পেশ করা হয়েছে। লঞ্চ সেল চলাকালীন, আপনি এই ফোনটিকে 8,999 টাকা প্রাথমিক মূল্যে কিনতে পারবেন।

Moto E32s: স্পেসিফিকেশন এবং ফিচার্স

Moto E32s স্মার্টফোনে একটি 6.5-ইঞ্চি IPS LCD স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লেটির রিফ্রেশরেট 90Hz, রেজল্যুশন 1600 x 720-পিক্সেল এবং আসপেক্ট রেশিও 20:9। Motorola-এর এই স্মার্টফোনে MediaTek Helio G37 প্রসেসর দেওয়া হয়েছে। এর সাথে গ্রাফিক্সের জন্য IMG PowerVR GE8320 GPU দেওয়া হয়েছে। এই Motorola ফোনটিকে 4GB RAM এবং 64GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে।

Moto E32S স্মার্টফোনটি 5,000mAh ব্যাটারি এবং 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Motorola এর E32s স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনটিতে একটি 16MP প্রাইমারি ক্যামেরা, 2MP ডেপ্থ সেন্সর এবং 2MP ম্যাক্রো ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা‌ও দেওয়া হয়েছে। এই Motorola ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। এর সাথে ফোনে ফেস আনলক ফিচার‌ও দেওয়া হয়েছে। এই Motorola ফোনটি Android 12 OS, Type-C পোর্ট, 3.5mm হেডসেট জ্যাক, ব্লুটুথ 5.0 এবং ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন