Home খবর 5000mAh ব‍্যাটারি এবং 50MP ক‍্যামেরা সহ খুবই কম দামে লঞ্চ হলো Moto G42 স্মার্টফোন, জেনে নিন সম্পূর্ণ তথ্য

5000mAh ব‍্যাটারি এবং 50MP ক‍্যামেরা সহ খুবই কম দামে লঞ্চ হলো Moto G42 স্মার্টফোন, জেনে নিন সম্পূর্ণ তথ্য

মোটোরোলা Moto G42 স্মার্টফোন‌টিকে গ্লোবাল মার্কেটে লঞ্চ করার পরে ভারতেও লঞ্চ করে দিয়েছে। মোটোরোলার এই স্মার্টফোনের জন্য বিগত দীর্ঘ সময় ধরে অপেক্ষা করা হচ্ছিল। মোটোরোলা‌র এই স্মার্টফোন‌টি ভারতে অনলাইন শপিং প্ল‍্যাটফর্ম Flipkart-এ বিক্রি‌র জন্য উপলব্ধ হতে চলেছে। মোটোরোলা‌র এই Moto G সিরিজের এই স্মার্টফোন‌টিকে বাজেট সেগ্মেন্টে পেশ করা হয়েছে। মোটোরোলা‌র লেটেস্ট Moto G42 স্মার্টফোনে Full HD+ AMOLED ডিসপ্লে, Qualcomm Snapdragon 680 প্রসেসর, 50MP ক‍্যামেরা সেট‌আপ এবং 5,000mAh-এর ব‍্যাটারি দেওয়া হয়েছে। এর সাথেই এই স্মার্টফোন‌টিকে IP52 রেটিং, 20W TurboPower চার্জিং এবং স্টিরিও স্পীকার সেট‌আপের সাথে পেশ করা হয়েছে। এই আর্টিকেলে লেটেস্ট Moto G42 স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং দামের সম্পর্কে তথ্য শেয়ার করা হবে।

Moto G42 স্পেসিফিকেশন এবং ফিচার

মোটোরোলা‌র Moto G সিরিজের লেটেস্ট স্মার্টফোন Moto G42 ফোনে 6.5-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, এই ডিসপ্লেটি‌র রেজল্যুশন Full HD+ এবং রিফ্রেশরেট 60Hz। এর সাথেই মোটোরোলা‌এই ফোনে সেন্টার পাঞ্চহোল কাট‌আউট দেওয়া হয়েছে। মোটো জি42 স্মার্টফোনে কোয়ালকমের অক্টাকোর Snapdragon 680 প্রসেসর দেওয়া হয়েছে, এই ফোনে গ্রাফিক্সের জন্য Adreno 610 GPU দেওয়া হয়েছে।

Moto G42 স্মার্টফোনে 5,000mAh-এর ব‍্যাটারি এবং 20W টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। মোটোরোলা‌র এই ফোনটি টাইপ-সি চার্জিং পোর্ট সাপোর্ট করে। মোটোরোলা‌র এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এর সাথেই এই ফোনটি 50MP-এর প্রাইমারি ক‍্যামেরা শুটার সাপোর্ট করে। এই ফোনে প্রাইমারি ক‍্যামেরা‌র সাথে 8MP-এর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP-এর ম‍্যাক্রো ক‍্যামেরা দেওয়া হয়েছে। মোটোরোলা‌র এই ফোনটি 16MP-এর ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে।

Moto G42 স্মার্টফোন‌টিকে IP52 রেটিঙের সাথে পেশ করা হয়েছে। এর সাথেই মোটোরোলা‌র এই ফোনে স্টিরিও স্পীকার সেট‌আপ দেওয়া হয়েছে, এই স্পীকার সেট‌আপ Dolby Atmos অডিও সাপোর্ট করে। মোটোরোলা‌র ঊই ফোনটিকে আটলান্টিক গ্রীন এবং মেটালিক রোজ কালার অপশনে পেশ করা হয়েছে। মোটোরোলা‌র এই ফোনটি Android 12-এ রান করে। এর সাথেই কোম্পানির দাবি, যে এই ফোনে Android 13-এর আপডেট এবং তিন বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

Moto G42-এর দাম

Moto G42 স্মার্টফোন‌টিকে ভারতে 4GB র‍্যাম এবং 64GB স্টোরেজের সাথে সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। মোটোরোলা‌র এই ফোনটিকে ভারতে 13,999 টাকা দামে পেশ করা হয়েছে। মোটোরোলা‌র এই ফোনটি ফ্লিপকার্টে বিক্রি‌র জন্য উপলব্ধ। Moto G42 স্মার্টফোনের প্রথম সেল আগামী 11 জুলাই হতে চলেছে। প্রথম সেল চলাকালীন SBI ক্রেডিট কার্ডে বায়ার্স 1,000 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবে। এর সাথেই মোটোরোলা‌র এই ফোনে জিও ইউজাররা 2549 টাকার বেনিফিট পাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন