রিয়েলমি এই বছর তাদের বাজেট ক্যাটাগরির ‘সি’ সিরিজে বেশ কিছু নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। কিছু দিন আগে Realme C21 নামের একটি ফোন সম্পর্কে জানা গেছে। এবার ‘সি’ সিরিজের আরেকটি ফোন Realme C20 স্মার্টফোন সামনে এসেছে। ভিয়েতনামের একটি অনলাইন রিটেইলার Realme C20 ফোনটি লঞ্চের আগেই এটি দাম ও স্পেসিফিকেশনসহ লিস্টেড করে দিয়েছে। এই লিস্টিং থেকে আগামী রিয়েলমি ফোনের ছবিও পাওয়া গেছে, ফলে ফোনটির ডিজাইন স্পষ্ট দেখা গেছে। তবে আপাতত এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি ফোনটি সম্পর্কে কিছু জানা যায়নি।
ডিজাইন
লিস্টিঙে দেওয়া ছবি অনুযায়ী, কোম্পানির এই আগামী ফোনে সেলফি ক্যামেরাযুক্ত ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হবে। ফোনের ডিসপ্লের তিন দিক বেজল লেস ও নিচের দিকে অপেক্ষাকৃত চওড়া বডি পার্ট থাকবে। ফোনটির ব্যাক প্যানেলে স্কোয়ার শেপে সিঙ্গেল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। ফোনের ডানদিকের প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হবে। এছাড়া ফোনটি গ্ৰে ও গ্ৰীন কালার ভেরিয়েন্টে পেশ করা হতে পারে।
আশা করা হচ্ছে শীঘ্রই ভারতসহ অন্যান্য এশীয় দেশে ফোনটি লঞ্চ করা হতে পারে। একটি অনলাইন প্রমোশনাল ইমেজের মাধ্যমে Realme C20 এর স্পেসিফিকেশন সামনে এসেছে। ভিয়েতনামের রিটেইলার FPT Shop ফোনটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্য লিক করেছে।
সবার আগে এই লিক Playfuldroid সবার সামনে এনেছে। সবার আগে এই ফোনটি থাইল্যান্ডের ন্যাশানাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল।
দাম
Realme C20 ফোনটি FPT Shop এ 2,690,000 VND (প্রায় 8,600 টাকা) দামে লিস্টেড করা হয়েছে। লিস্টিং অনুযায়ী ফোনটি শুধু 2 জিবি র্যাম ও 32 জিবি মেমরিসহ লঞ্চ করা হবে।
স্পেসিফিকেশন
লিস্টিং অনুযায়ী Realme C20 তে 720 × 1600 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে 89 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও এবং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন থাকবে। ফোনটি IMG PowerVR GF8320 GPU এর সঙ্গে MediaTek Helio G35 SoC তে রান করবে। এই ফোনে 2GB LPDDR4X র্যাম ও 32GB মেমরি দেওয়া হবে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়।
ফোটোগ্রাফির জন্য Realme C20 তে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 8 মেগাপিক্সেলের সিঙ্গেল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হবে।
কানেক্টিভিটি ফিচার হিসেবে Realme C20 তে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.1, জিপিএস এবং একটি মাইক্রোইউএসবি পোর্ট দেওয়া হবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে রিয়েলমি ইউআই কাস্টম স্কিনে কাজ করবে বলে জানা গেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
