Home খবর Oppo এর এই স্মার্টফোনটি কিনলে পাবেন বিশাল ডিসকাউন্ট, জেনে নিন ডিটেইল

Oppo এর এই স্মার্টফোনটি কিনলে পাবেন বিশাল ডিসকাউন্ট, জেনে নিন ডিটেইল

অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart এ বর্তমানে ইলেকট্রনিক্স সেল চলছে। Flipkart-এ এই সেলটি 17 জুলাই পর্যন্ত চলবে, অফার চলাকালীন অনেক প্রোডাক্ট বিশাল ডিসকাউন্ট সহ পাওয়া যাবে। আপনি যদি একটি শক্তিশালী স্মার্টফোন কেনার প্ল্যান করেন, তাহলে আপনি Flipkart-এর এই ইলেকট্রনিক্স সেল চলাকালীন পছন্দের ফোনটি কিনে নিতে পারেন। Flipkart-এর এই সেল এ, Oppo K10 5G স্মার্টফোনটির উপর বিশাল ডিসকাউন্ট দেওয়া হয়েছে। Oppo K10 5G স্মার্টফোনের প্রধান ফিচার গুলির সম্পর্কে কথা বলতে গেলে, ফোনটি 48MP ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, 5000mAh ব্যাটারি এবং Mediatek Dimensity 810 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই পোস্টে Oppo K10 5G স্মার্টফোনের ডিসকাউন্ট, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো

Oppo K10 5G এর অফার ডিটেইল

Oppo K10 5G স্মার্টফোনটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে 17,499 টাকায় তালিকাভুক্ত হয়েছে। এই Oppo ফোনটি Bank of Baroda ক্রেডিট কার্ডে কিনলে 1500 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাচ্ছে। ব্যাঙ্ক অফ বরোদার গ্রাহকরা এই ফোনটি মাত্র 15,999 টাকায় কিনতে পারবেন। এর সাথে, SBI ক্রেডিট কার্ডে ফোনটি কিনলে 500 টাকা, EMI লেনদেনে 1500 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, Oppo-এর এই 5G স্মার্টফোনে পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করে কিনলেও অতিরিক্ত ডিসকাউন্টও পাওয়া যাবে।

OPPO K10 5G এর স্পেসিফিকেশন

OPPO K10 5G স্মার্টফোনটিতে একটি 6.56-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। এই ফোনটিতে একটি LCD ডিসপ্লে প্যানেল রয়েছে, যার রিফ্রেশরেট 90Hz। এই Oppo ফোনটি MediaTek Dimensity 810 প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। Oppo-এর এই ফোনে 5,000mAh ব্যাটারি এবং 33W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। OPPO K10 5G স্মার্টফোনটিতে 128GB স্টোরেজ এবং 8GB RAM রয়েছে। এই ফোনের RAM 5GB পর্যন্ত বাড়ানো যাবে।

OPPO K10 5G এর ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা 48MP, যার সাথে 2MP এর ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। এই Oppo ফোনটিতে একটি 8MP সেলফি ক্যামেরা রয়েছে। OPPO K0 5G স্মার্টফোনটি Android 12 ভিত্তিক Color OS 12.1-এ চলে। এই Oppo ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন