5200mAh ব্যাটারি এবং 12GB RAM সহ লঞ্চ হল সস্তা স্মার্টফোন Tecno Spark 50C, জেনে নিন ডিটেইলস

টেক ব্র্যান্ড টেকনো তাদের নতুন সস্তা স্মার্টফোন Tecno Spark 50C লঞ্চ করে দিয়েছে। এই 4G ফোনটি কোম্পানির গ্লোবাল ওয়েবসাইটের মাধ্যমে অফিসিয়ালি পেশ করে দেওয়া হয়েছে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, 4GB RAM, 256GB স্টোরেজ এবং MediaTek Helio G81 প্রসেসর যোগ করা হয়েছে। নিচে এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Tecno Spark 50C

Tecno Spark 50C ফোনটি Android 16 বেস্ড HiOS16 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Helio G81 চিপসেট দেওয়া হয়েছে। 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.8GHz থেকে 2.0GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম।

গ্লোবাল মার্কেটে Tecno Spark 50C ফোনটি 4GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এর পাশাপাশি এই ফোনে 8GB Extended RAM ফিচার রয়েছে, ফলে 4GB Physical RAM এর সঙ্গে 8GB Virtual RAM যোগ করে মোট 12GB RAM (4GB + 8GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে। গ্লোবাল বাজারে এই ফোনটি 64GB, 128GB ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে।

Tecno Spark 50C 4G ফোনে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লেতে Wet hand ও Oily hand টাচ ফিচার যোগ করা হয়েছে। এর ফলে ফোনটি ভেজা ও পিচ্ছিল হাতেও অনায়াসে ব্যাবহার করা যাবে।

ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে 13MP রেয়ার ক্যামেরা রয়েছে এবং ফোনটির ফ্রন্ট প্যানেলে 8MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য Tecno Spark 50C 4G ফোনে 5200mAh ব্যাটারি যোগ করা হয়েছে এবং এই ফোনটি 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। গ্লোবাল মার্কেটে এই ফোনটি Burgundy Red, Forge Orange, Basalt Titanium ও Eclipse Black কালার অপশনে সেল করা হবে।

Tecno Spark 50C 4G ফোনটিকে জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 + IP69 রেটিং রয়েছে। এর সঙ্গে এই ফোনটির মজবুতি এবং স্ক্র্যাচ ও আঘাত থেকে সুরক্ষার জন্য SGS সার্টিফাইড বডি দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে IR blaster এবং AI call Noise Cancellation ফিচার যোগ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here