Home খবর 8GB RAM এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হল লো বাজেট ফোন Vivo Y35 4G

8GB RAM এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হল লো বাজেট ফোন Vivo Y35 4G

টেক মার্কেটে একটি নতুন মোবাইল ফোন লঞ্চ করল Vivo। এই স্মার্টফোনটি কোম্পানির ‘Y’ সিরিজে যুক্ত করা হয়েছে যা Vivo Y35 নামে লঞ্চ করা হয়েছে। Vivo Y35 হল একটি 4G ফোন যা 50MP ক্যামেরা, 8GB RAM, Snapdragon 680 SoC এবং 44W 5,000mAh ব্যাটারির মতো স্পেসিফিকেশন সহ পেশ করা হয়েছে। এই নতুন Vivo মোবাইলের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আরও অনেক তথ্য সামনে এসেছে।

Vivo Y35 4G

Vivo Y35 4G ফোনটি 20:9 অ্যাসপেক্ট রেশিওতে লঞ্চ করা হয়েছে যা 2408 × 1080 পিক্সেল রেজলিউশন সহ 6.58 ইঞ্চি FullHD + ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনটি একটি IPS LCD প্যানেলে নির্মিত এবং 90Hz রিফ্রেশরেট এ কাজ করে। এই ফোনের ডিসপ্লে 550নিটস ব্রাইটনেস এবং NTSC কালার গামুটের মতো ফিচার সাপোর্ট করে।এই ফোনের ডাইমেনশন হল 164.376.1×8.28mm এবং ওজন 188 গ্রাম।

Vivo Y35 4G ফোনটি Android 12 এ লঞ্চ করা হয়েছে যা Funtouch OS 12 এর সাথে কাজ করে। প্রসেসিং এর জন্য, এই স্মার্টফোনটিতে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 680 চিপসেট দেওয়া হয়েছে। এই Vivo মোবাইলটি 8 GB RAM সহ লঞ্চ করা হয়েছে যা অতিরিক্ত 8 GB ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করে। অর্থাৎ এই ফোনে মোট 16 জিবি র‍্যামের পাওয়ার পাওয়া যাচ্ছে, এছাড়াও এই ফোনের 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে।

ফটোগ্রাফির জন্য, Vivo Y35 4G ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে, যার মধ্যে F/1.8 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, F/2.4 অ্যাপারচার সহ একটি 2-মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং F/24 সহ একটি 2-মেগাপিক্সেল তৃতীয় সেন্সর রয়েছে।এই ফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য F/2.0 অ্যাপারচার সহ একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।

Vivo Y35 ফোনটি একটি 4G ডুয়াল সিম ফোন যা 4G LTE সাপোর্ট করে। সিকিউরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি আছে যা 44W ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ পেশ করা হয়েছে। ইন্দোনেশিয়ায়, এই ফোনটি Agate Black এবং Don Gold কালারে লঞ্চ করা হয়েছে, যার দাম IDR 3399000 অর্থাৎ 18,500 টাকার কাছাকাছি। তবে Vivo Y35 4G ফোনটি ভারতে কবে লঞ্চ হবে সেটা এখনও জানা যায় নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন