Motorola সম্প্রতি চুপিসারে তাদের নতুন মিড-রেঞ্জ 5G স্মার্টফোন Moto G52j লঞ্চ করেছে। এই Motorola স্মার্টফোনটি বর্তমানে জাপানে লঞ্চ হয়েছে। Moto G52j 5G স্মার্টফোনের প্রধান হাইলাইটগুলির কথা বলতে গেলে, এটি একটি IP68 রেটিং ডাস্ট প্রুফ এবং ওয়াটারপ্রুফ ডিভাইস। এর সাথে, এই Motorola স্মার্টফোনটিতে একটি শক্তিশালী 5000mAh ব্যাটারি, 50 MP ট্রিপল রেয়ার ক্যামেরা, দুর্দান্ত 120Hz ডিসপ্লে এবং Qualcomm Snapdragon 6-সিরিজ 5G প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। এখানে আমরা আপনাকে Motorola-এর লেটেস্ট Moto G52j 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত জানাবো।
Moto G52j 5G এর স্পেসিফিকেশন এবং ফিচার
Moto G52j স্মার্টফোনটিতে একটি 6.8-ইঞ্চি LCD প্যানেল দেওয়া হয়েছে। এর রেজলিউশন ফুল HD + 1080 x 2460 পিক্সেল, অ্যাসপেক্ট রেশিও 20.5:9 এবং রিফ্রেশ রেট 120Hz। এই Motorola ফোনের ডিসপ্লেতে পাঞ্চ হোল কাটআউট রয়েছে। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য ফোনে একটি 13-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। Motorola-এর এই ফোনে 50-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। প্রাইমারি ক্যামেরার পাশাপাশি, ফোনটিতে একটি 8-মেগাপিক্সেল সুপারওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। এই Motorola ফোনটি 60fps পর্যন্ত 1080p ভিডিও রেকর্ড করে। পাশাপাশি এই ফোনে 120fps HD স্লো-মোশন ভিডিওর সাপোর্টও আছে।
Moto G52j স্মার্টফোনটি Qualcomm-এর Snapdragon 695 প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। কোম্পানি এই ফোনটি 6 GB RAM এবং 128 GB স্টোরেজ সহ পেশ করেছে। এই ফোনটিতে একটি 5,000mAh ব্যাটারি আছে যা 15W টার্বো পাওয়ার চার্জ সাপোর্ট করে। এই Motorola ফোনটি Android 11 OS-এর উপর ভিত্তি করে My UX-এ চলে। কানেক্টিভিটির কথা বললে, এই ফোনটিতে Nano-SIM/e-SIM, Wi-Fi 802.11ac, Bluetooth 5.1, NFC, GPS এবং USB-C পোর্ট রয়েছে। এই ফোনে সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।
Moto G52j 5G এর দাম
Moto G52j স্মার্টফোনটি জাপানে JPY 39,800 (প্রায় 24,000 টাকা) দামে পেশ করা হয়েছে। এই Motorola ফোনটি ইঙ্ক ব্ল্যাক এবং পার্ল হোয়াইট এই দুটি কালার অপশনে পেশ করা হয়েছে। বর্তমানে, Motorola এর Moto G52j 5G স্মার্টফোনটি জাপান ছাড়া অন্য কোন দেশে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে কোনো তথ্য শেয়ার করা হয় নি।
