Home খবর 16GB RAM-এর ক্ষমতা এবং 5টি ক্যামেরাসহ ভারতে লঞ্চ হল Samsung Galaxy A23 5G স্মার্টফোন, জেনে নিন দাম

16GB RAM-এর ক্ষমতা এবং 5টি ক্যামেরাসহ ভারতে লঞ্চ হল Samsung Galaxy A23 5G স্মার্টফোন, জেনে নিন দাম

Highlights

গতকাল ভারতে Samsung Galaxy A14 5G এবং Samsung Galaxy A23 5G ফোনদুটি লঞ্চ করা হয়েছে। এর মধ্যে Galaxy A14 ফোনটিতে কোম্পানির নিজস্ব Exynos 1330 প্রসেসর দেওয়া হয়েছে এবং Galaxy A23 ফোনটিতে Qualcomm Snapdragon 695 চিপসেট রয়েছে এবং এই ফোনে 16GB RAM যোগ করা হয়েছে। নিচে Galaxy A23 ফোনটির সমস্ত ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল। এছাড়া Galaxy A14 ফোনটি সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

Samsung Galaxy A23 5G এর দাম

ভারতের মার্কেটে Samsung Galaxy A23 5G ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6GB RAM + 128GB storage দেওয়া হয়েছে এবং বড় ভেরিয়েন্টে 8GB RAM + 128GB storage রয়েছে। এর মধ্যে ফোনটির 6GB RAM মডেলটি 22,999 টাকা দামে পেশ করা হয়েছে এবং 8GB RAM মডেলের দাম রাখা হয়েছে 24,999 টাকা। ভারতীয় বাজারে এই ফোনটি Silver, Light Blue এবং Orange কালারে সেল করা হবে। আরও পড়ুন: কবে Unban হবে Battlegrounds Mobile India? জেনে নিন ডিটেইলস 

Samsung Galaxy A23 5G এর স্পেসিফিকেশন

Samsung Galaxy A23 5G ফোনটিতে 1080 x 2408 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির FHD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। এটি একটি ‘ইনফিনিটি ভি’ ডিসপ্লে এবং এই ডিসপ্লে PLS LCD প্যানেল দিয়ে তৈরি। এই ফোনটির ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। ফোনটির ডায়মেনশন 165.4 x 76.9 x 8.4 এমএম এবং ওজন 197 গ্রাম।

Samsung Galaxy A23 5G ফোনটি Android অপারেটিং সিস্টেম এবং স্যামসাঙ ওয়ানইউআই এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 1.8 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসরসহ Qualcomm Snapdragon 695 চিপসেট রয়েছে। এই স্যামসাঙ স্মার্টফোনে RAM Plus ফিচার রয়েছে যার সাহায্যে ফোনটির Internal RAM এর সঙ্গে অতিরিক্ত 8GB পর্যন্ত Virtual RAM যোগ করা যায়। আরও পড়ুন: Jio 5G-এর সেঞ্চুরি! লঞ্চের 100 দিনের মধ্যেই 101টি শহরে ছড়িয়ে পড়েছে Jio True 5G নেটওয়ার্ক, দেখে নিন তালিকা

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A23 5G তে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেন্সর, f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, f/2.4 অ্যাপার্চারযুক্ত একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

Samsung Galaxy A23 5G ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4G এবং 5G উভয় নেটওয়ার্কে কাজ করে। সিকিউরিটির জন্য এই ফোনের সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A23 5G তে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে 3.5 এমএম জ্যাক এবং ডলবি অ্যাটমস ফিচার যোগ করা হয়েছে। আরও পড়ুন: মাত্র 13,499 টাকায় লঞ্চ হল 50MP ক্যামেরা এবং 11GB RAM সহ লো বাজেট 5G ফোন 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন