Vivo কিছুদিন আগেই ভারতীয় বাজারে নিজের ‘ওয়াই’ সিরিজের বিস্তার করতে নতুন Vivo Y21 স্মার্টফোন লঞ্চ করেছিল যা 5,000mAh Batterty, Helio P35 Choose, 4GB+1GB RAM আর 13MP Camera এর সাথে 13,999 টাকা শুরুর দামে সেলের জন্য উপলব্ধ। আবার এখন কোম্পানি এই ফোনের আরো একটি ভার্সন Vivo Y21s নামের সাথে টেক মার্কেটে লঞ্চ করেছে। এই ফোনটি 50 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরার সাথে ইন্ডোনেশিয়ান বাজারে এন্ট্রি নিয়েছে।
Vivo Y21s স্পেসিফিকেশন্স
ভিভো নিজের এই নতুন ফোনটিকে 20:9 আস্পেক্ট রেশিওতে পেশ করেছে যা 720 × 1600 পিক্সেল রেজল্যুশনের 6.51 ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সাপোর্ট করে। ফোনের স্ক্রিন এলসিডি প্যানেলে তৈরি যা 60হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে। এই ভিভো ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও 89 শতাংশ। Vivo Y21s এর ডায়মেনশান 164.26 × 76.08 × 8মিমি আর ওজন 182 গ্রাম।
Vivo Y21s কে কোম্পানির পক্ষ থেকে অ্যান্ড্রয়েড 11 ওএসে লঞ্চ করা হয়েছে যা ফানটাচ ওএস 11.1 এর সাথে কাজ করে। আবার প্রসেসিং এর জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরের সাথে মিডিয়াটেকের হেলিয়ো জি80 চিপসেট দেওয়া আছে। এই নতুন ভিভো ফোনটি 4 জিবি র্যাম মেমোরিতে লঞ্চ হয়েছে যা 1 জিবি এক্সটেন্ডেড র্যামও সাপোর্ট করে। ফোনে 128 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে।
ফোটোগ্রাফি সেগ্মেন্টের কথা বললে ভিভো ওয়াই21এস ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সাথে এফ/1.8 অ্যাপার্চারের 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে যার সাথে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আর 2 মেগাপিক্সেলেরই ম্যাক্রো লেন্স আছে। সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য Vivo Y21s ফোনটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
Vivo Y21s একটি ডুয়াল সিম ফোন যা ডুয়াল 4জি ভোএলটিই সাপোর্ট করে। 3.5মিমি জ্যাক আর বেসিক কানেক্টিভিটি ফিচারের সাথে সিকিউরিটির জন্য যেখানে এই নতুন ভিভো মোবাইলে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে আবার পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটি 18ওয়াট ফাস্ট চার্জিং টেকনিক যুক্ত 5,000এমএএইচের ব্যাটারী সাপোর্ট করে।
Vivo Y21s এর দাম
ভিভো নিজের এই নতুন মোবাইল ফোনটিকে আপাতত ইন্ডোনেশিয়াতে লঞ্চ করেছে যেখানে এটি 4জিবি র্যাম + 128জিবির স্টোরেজের সাথে IDR 2,799,000 এ এন্ট্রি নিয়েছে। এটি ভারতীয় কারেন্সি অনুযায়ী 14,000 টাকা প্রায়। ইন্ডোনেশিয়ান মার্কেটে ভিভো ওয়াই21এসকে Pearl White আর Midnight Blue কালারে লঞ্চ করা হয়েছে। আবার Vivo Y21s এর ইন্ডিয়া লঞ্চের তথ্য এখনো জানা যায়নি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











