Highlights
- সম্পূর্ণ স্পেসিফিকেশনসহ ওয়েবসাইটে লিস্টেড করা হল Vivo Y56 5G।
- অফলাইন রিটেইল স্টোরে 19,999 টাকা দামে এই ফোনটি সেল করা হবে।
- এই 5G ফোনটি 8GB RAM এবং Mediatek Dimensity 700 চিপসেটে কাজ করে।
কয়েক দিন আগে ভারতে 24,999 টাকা দামে Vivo Y100 ফোনটি লঞ্চ করা হয়েছে এবং এর সেলও শুরু হয়ে গেছে। গতকাল কোম্পানি তাদের ‘ওয়াই’ সিরিজে Vivo Y56 5G লঞ্চ করেছে বলে খবর পাওয়া গেছে। দেশের অফলাইন রিটেইল স্টোরগুলিতে এই ফোনটি মাত্র 19,999 টাকা দামে সেল করা শুরু হয়ে গেছে বলে জানা গেছে। আরও পড়ুন: Airtel নিয়ে এসেছে নতুন সস্তা প্ল্যান, চাপের মুখে Jio
Vivo Y56 5G এর দাম
রিটেইলার মহেশ টেলিকমের মাধ্যমে Vivo Y56 5G ফোনটির ভারতে লঞ্চের কথা জানা গেছে। রিটেইলার ফোনটির বক্সের ফটো শেয়ার করে জানিয়েছে মার্কেটে ফোনটি পেশ করে দেওয়া হয়েছে এবং 19,999 টাকা দামে সেলও করা হচ্ছে। 8GB RAM এবং 128GB স্টোরেজসহ এই ফোনটি বাজারে একটি মাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। জানিয়ে রাখি কোম্পানির ওয়েবসাইটে এই ফোনটি লিস্টেড করে দেওয়া হয়েছে তবে এখান থেকে কেনার কোনো অপশন নেই।
Vivo Y56 5G এর স্পেসিফিকেশন
- 6.58″ FHD+ Display
- 18W 5,000mAh Battery
- 50MP Dual Rear Camera
- Mediatek Dimensity 700
- 8GB RAM + 128GB Storage
Vivo Y56 ফোনটিতে 2408 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.58-inch FHD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। ওয়াটারড্রপ নচযুক্ত এই ডিসপ্লে 60Hz রিফ্রেশরেটে কাজ করে। এই 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজসহ এই ফোনটি MediaTek Dimensity 700 চিপসেটে রান করে। জানিয়ে রাখি এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে বাড়ানো যায়। এছাড়াও এই ফোনে 8GB extendable RAM ফিচার রয়েছে। আরও পড়ুন: এই সপ্তাহে ডিজিটাল রিলিজের জন্য প্রস্তুত Lost সহ একাধিক ওয়েব সিরিজ এবং সিনেমা, দেখে নিন তালিকা
এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম এবং Funtouch OS custom skin এর সঙ্গে পেশ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য Vivo Y56 এর ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP সেকেন্ডারি সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে f/2.0 অ্যাপার্চারযুক্ত 16MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh রয়েছে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। কানেক্টিভিটি অপশন হিসাবে এই ফোনে 5G, 4G LTE, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এবং একটি ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে। আরও পড়ুন: 50MP ক্যামেরাসহ শীঘ্রই ভারতে লঞ্চ হবে POCO C55 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
