আগামী 6 জানুয়ারি ভারতে Realme 16 Pro সিরিজ লঞ্চ হবে। এই সিরিজের অধীনে realme 16 Pro 5G ও realme 16 Pro+ 5G নামের দুটি স্মার্টফোন পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ক্রমাগত এই ফোনদুটি সম্পর্কে কিছু কিছু ডিটেইলস শেয়ার করা হচ্ছে। এবার অফিসিয়াল লঞ্চের আগেই সিরিজের ‘প্রো+’ মডেলের বক্স লিক হয়ে গেছে এবং একই সঙ্গে বক্স প্রাইসও প্রকাশ্যে এসেছে।
টিপস্টার প্যাশনেটগীক্স আপকামিং Realme 16 Pro Plus 5G ফোনটি সম্পর্কিত এই লিক শেয়ার করেছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই ফোনটির বক্সের ছবি পোস্ট করেছেন। টিপস্টার আরও জানিয়েছেন অফলাইন রিটেইল স্টোরে Realme 16 Pro সিরিজের স্টক পৌঁছাতে শুরু করেছে। লিকে সিরিজের টপ মডেল অর্থাৎ Realme 16 Pro Plus 5G ফোনটির ছবিও শেয়ার করা হয়েছে এবং বক্স প্রাইস লিক করে দেওয়া হয়েছে।
টিপস্টার জানিয়েছেন Realme 16 Pro Plus 5G ফোনের বক্সে বক্স প্রাইস লেখা রয়েছে 43,999 টাকা। এটি এই ফোনের 512GB মডেলের দাম। অর্থাৎ realme 16 Pro+ ফোনের 512GB মডেলের MRP 43,999 টাকা। জানিয়ে রাখি সাধারণত মোবাইল ফোন এমআরপি অর্থাৎ বক্সে লেখা দামের চেয়ে কম দামেই বিক্রি করা হয়। তাই আপকামিং Realme 16 Pro Plus 5G ফোনটি 39,999 টাকা থেকে 41,999 টাকা পর্যন্ত দামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
realme 16 Pro সিরিজের ক্যামেরা যথেষ্ট উল্লেখযোগ্য হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সিরিজের দুটি ফোনেই 200MP ক্যামেরা দেওয়া হবে। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী উভয় ফোনে Portrait লেন্স পাওয়া যাবে। মনে করিয়ে দিই এর আগে realme 15 সিরিজে ‘প্রো+’ মডেল লঞ্চ করা হয়নি। অর্থাৎ এবার Realme 16 Pro Plus 5G ফোনটিতে দারুণ স্পেসিফিকেশন পাওয়া যাবে।
লিক অনুযায়ী realme 16 Pro ফোনে মিডিয়াটেক প্রসেসরের সঙ্গে 12GB RAM দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 6500mAh ব্যাটারি যোগ করা হতে পারে। সম্প্রতি টেনা সার্টিফিকেশন প্ল্যাটফর্মে Realme 16 Pro Plus 5G ফোনটি দেখা গেছে। এই লিস্টিং থেকে জানা গেছে এই আপকামিং ফোনটিতে Snapdragon 7 Gen 4 প্রসেসর থাকবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 7,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনে 6.8-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে যোগ করা হতে পারে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী Realme 16 Pro 5G ফোনটি ভারতের বাজারে Orchid Purple (অর্কিড পার্পল), Master Gold (মাস্টার গোল্ড) এবং Pebble Grey (পেবল গ্ৰে) কালার অপশনে পেশ করা হবে এবং অপরদিকে Realme 16 Pro Plus 5G ফোনটির Master Grey (মাস্টার গ্ৰে), Camellia Pink (ক্যামেলিয়া পিঙ্ক) এবং Master Gold (মাস্টার গোল্ড) কালার মডেল সেল করা হবে।
