Highlights
- ভারতে 49,999 টাকা দামে লঞ্চ হল TECNO PHANTOM X2 Pro 5G স্মার্টফোন।
- কোম্পানি এটিকে World’s 1st Retractable Portrait Lens এর আখ্যা দিয়েছে।
- Memory Fusion টেকনোলজির সাহায্যে এই ফোনে মোট 17GB RAM পারফরমেন্স পাওয়া যায়।
- এই ফোনটি MediaTek Dimensity 9000 চিপসেটে রান করে।
গতকাল টেক স্মার্টফোন ব্র্যান্ড TECNO ভারতের বাজারে তাদের সবচেয়ে শক্তিশালী ফোন TECNO PHANTOM X2 Pro 5G লঞ্চ করেছে। এই ফোনে MediaTek Dimensity 9000 চিপসেটের সঙ্গে 12GB RAM এবং 5,160mAh Battery এর মতো কিছু দুর্দান্ত ফিচার যোগ করা হয়েছে। এছাড়া এই ফোনের 32MP সেলফি ক্যামেরা এবং 50MP রেয়ার ক্যামেরা এই ফোনের ক্যামেরা সেগমেন্টকেও শক্তিশালী করে তোলে। নিচে TECNO PHANTOM X2 Pro ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: মাত্র 1199 টাকায় পেয়ে যাবেন Gizmore কোম্পানির দুর্দান্ত ব্লুটুথ কলিং স্মার্টওয়াচ, জেনে নিন ফিচার
TECNO PHANTOM X2 Pro 5G এর দাম
ভারতে TECNO PHANTOM X2 Pro 5G ফোনটি একটিমাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। আগামী 24 জানুয়ারি থেকে এই ফোনটি Moonlight Silver এবং Stardust Grey কালার অপশনে 49,999 টাকা দামে সেল করা হবে।
TECNO PHANTOM X2 Pro 5G এর স্পেসিফিকেশন
- 6.8” 120Hz Curved AMOLED Display
- 32MP Selfie Camera
- 50MP+50MP+13MP Rear Camera
- 12GB RAM + 256GB ROM
- MediaTek Dimensity 9000
- 45W 5,160mAh Battery
TECNO PHANTOM X2 Pro 5G ফোনটিতে 1080 x 2400 পিক্সেল রেজলিউশণ সাপোর্টেড 6.8 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে কার্ভড এজ ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে যা এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেট ও 360 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। ফোনটির ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য এতে সুরক্ষিত Corning Gorilla Glass Victus এর প্রটেকশন যোগ করা হয়েছে। এই ফোনটির ডায়মেনশন 164.61×72.65×8.9 এমএম। আরও পড়ুন: 8GB RAM সহ ভারতে লঞ্চ হবে Redmi Note 12 4G, জেনে নিন স্পেসিফিকেশন এবং লঞ্চ ডিটেইলস
সেলফি এবং ভিডিও কলের জন্য TECNO PHANTOM X2 Pro 5G তে f/2.45 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে কোয়াড ফ্ল্যাশ লাইটযুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্সের সঙ্গে f/1.49 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 13 মেগাপিক্সেলের ত্রিরিও সেন্সর যোগ করা হয়েছে।
TECNO PHANTOM X2 Pro 5G ফোনটি 3.05 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত এবং অক্টাকোর প্রসেসরসহ 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 9000 চিপসেটে রান করে। এই ফোনে 5GB RAM Fusion টেকনোলজি যোগ করা হয়েছে যার সাহায্যে ফোনটিতে 17GB RAM পারফরমেন্স পাওয়া যাবে। এছাড়া হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে মালী-জি710 জিপিইউ রয়েছে। আরও পড়ুন: Amazon Great Republic Day সেল চলাকালীন 5G স্মার্টফোনে পাবেন দুর্দান্ত ডিল
TECNO PHANTOM X2 Pro 5G ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4G এবং 5G উভয় নেটওয়ার্কে কাজ করে। সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করা হয়েছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এতে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,160mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
