Amazon Great Republic Day সেল লাইভ হয়ে গেছে। এই সেলে সমস্ত ক্যাটাগরির প্রোডাক্টের উপর বিশাল ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আপনি যদিআপনি যদি নিজের জন্য একটি 5G স্মার্টফোন কেনার প্ল্যান করেন, তাহলে এটাই সেরা সুযোগ। Amazon-এ আপনি 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত 5G স্মার্টফোনগুলি পেয়ে যাবেন। এখানে আপনাদের Amazon গ্রেট রিপাবলিক ডে সেল চলাকালীন 5G স্মার্টফোনগুলির সম্পর্কে জানানো হল৷
Amazon-এ এই সেল চলাকালীন SBI-এর ক্রেডিট বা ডেবিট কার্ডগুলিতে 10 শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়াও SBI ইউজাররা 1,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন। 29,999 টাকার বেশি দামের প্রোডাক্ট কিনলে 1000 টাকার বোনাস ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
1. iQOO Z6 Lite 5G
Vivo-এর সাব-ব্র্যান্ড iQOO কিছুদিন আগে ভারতে বেশ কিছু সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন লঞ্চ করেছে। এই সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোনগুলির মধ্যে একটি হল Z6 লাইট। এই স্মার্টফোনটিতে Qualcomm-এর Snapdragon 4 Gen 1 প্রসেসর, 120Hz ডিসপ্লে এবং 5,000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে একটি 50MP রেয়ার ক্যামেরা রয়েছে। Amazon-এর গ্রেট রিপাবলিক ডে সেল চলাকালীন এই ফোনটি অনেক কম দামে কেনার সুযোগ রয়েছে।
- দাম: 15,999 টাকা
- অফারে দাম: 11,249 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্টসহ)
2. Samsung Galaxy S22 5G
8GB RAM সহ Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S22 Amazon-এর সেল চলাকালীন বিশাল ডিসকাউন্ট সহ কেনা যাবে। এই Samsung ফোনে Snapdragon 8 Gen 1 প্রসেসর দেওয়া হয়েছে। এর সাথে এই ফোনে প্রো-গ্রেড ক্যামেরা, সুপার ক্লিয়ার গ্লাস প্রোটেকটিং ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। আপনি যদি একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে Amazon এর সেল আপনার জন্য সেরা অফার নিয়ে এসেছে।
- দাম: 85,999 টাকা
- অফারে দাম: 50,249 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্টসহ)
3. Samsung Galaxy M13 5G
বাজেট 5G স্মার্টফোনের মধ্যে অন্যতম Galaxy M13 আপনার জন্য সেরা অপশন হতে পারে। Samsung-এর এই সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোনটি Amazon গ্রেট রিপাবলিক ডে সেলের সময় প্রচুর ডিসকাউন্ট সহ কেনা যাবে। এই Samsung ফোনটিতে 50MP ডুয়াল রেয়ার ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং 12GB পর্যন্ত RAM সহ RAM Plus টেকনোলজি রয়েছে।
- দাম: 16,999 টাকা
- অফারে দাম: 11,249 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্টসহ)
4. Samsung Galaxy S20 FE 5G
Samsung Galaxy S20 FE 5G স্মার্টফোনটিতে Snapdragon 865 প্রসেসর এবং 8GB RAM রয়েছে। Samsung-এর এই ফ্যান-এডিশন স্মার্টফোনটি তার সেরা ক্যামেরা এবং শক্তিশালী পারফরম্যান্সের জন্য পরিচিত। এই Samsung ফোনে একটি 12MP ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনটি সেলের সময় প্রচুর ডিসকাউন্ট সহ কেনা যাবে।
- দাম: 40,000 টাকা
- অফারে দাম: 29,240 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্টসহ)
5. Tecno POVA 5G
ভারতের মার্কেটে টেকনো তার সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের জন্য পরিচিত। এখন কোম্পানি মিড রেঞ্জ এবং প্রিমিয়াম সেগমেন্টেও প্রবেশ করেছে। Tecno POVA 5G স্মার্টফোনটি Amazon সেল চলাকালীন অনেক কম দামে কেনা যাবে। এই Samsung ফোনটিতে 8GB RAM, 6,000mAh ব্যাটারি এবং 50MP AI ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে।
- দাম: 28,999 টাকা
- অফারে দাম: 14,749 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্টসহ)
6. Lava Blaze 5G
Lava Blaze 5G স্মার্টফোনটি Amazon-এর গ্রেট রিপাবলিক ডে সেলের সময় কম দামে কেনা যাবে। এই ফোনে 5,000mAh ব্যাটারি, 50MP AI ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনটি MediaTek Dimensity 700 প্রসেসরে চলে।
- দাম: 14,999 টাকা
- অফারে দাম: 9,749 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্টসহ)
7. iQOO Z6 Pro 5G
Amazon এর রিপাবলিক ডে সেলের সময় iQOO Z6 Pro 5G স্মার্টফোন অনেক লো বাজেটে কেনার সুযোগ রয়েছে। iQOO Z6 Pro 5G ফোনটিতে 12GB পর্যন্ত RAM, Snapdragon 778G প্রসেসর, 66W ফ্ল্যাশচার্জ এবং 64MP ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনটি SBI কার্ডের সাথে একটি ধামাকাদার ডিল সহ কেনা যাবে।
- দাম: 33,990 টাকা
- অফারে দাম: 24,990 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্টসহ)
8. OPPO A74 5G
OPPO A74 স্মার্টফোনটি Amazon গ্রেট রিপাবলিক ডে সেল 2023-এর সময় প্রচুর ডিসকাউন্ট সহ কেনা যাবে। Oppo-এর এই ফোনটিতে 48MP কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ, 6.49-ইঞ্চি পাঞ্চ হোল 90Hz ডিসপ্লে, 5,000mAh ব্যাটারি এবং সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। OPPO A74 5G স্মার্টফোনটি বর্তমানে 15,000 টাকার কম দামে কেনা যাবে।
- দাম : 20,990 টাকা
- অফারে দাম: 14,740 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্টসহ)
9. Tecno Phantom X2 5G
Tecno Phantom X2 5G স্মার্টফোনটিতে অনেক প্রিমিয়াম ফিচার রয়েছে। টেকনোর এই ফোনটি MediaTek-এর লেটেস্ট 4nm Dimensity 9000 5G প্রসেসরে চলে। এই ফোনটিতে 64MP ক্যামেরা, 6.8-ইঞ্চি কার্ভড ডিসপ্লে এবং 8GB র্যাম সাপোর্ট রয়েছে। Amazon এর রিপাবলিক ডে সেলের সময় এই ফোনটি অনেক ডিসকাউন্ট সহ কেনা যাবে।
- দাম: 39,999 টাকা
- অফারে দাম: 39,249 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্টসহ)
10. Apple iPhone 13
5G স্মার্টফোনের কথা হচ্ছে আর সেখানে iPhone এর নাম থাকবে না, তা কিভাবে সম্ভব।আমরা এই তালিকায় iPhone 13 ফোনটি অন্তর্ভুক্ত করেছি, যা 2021 সালে A15 Bionic চিপসেটের সাথে চালু করা হয়েছিল। এই ফোনে একটি 6.1-ইঞ্চি সুপার রেটিনা XDR ডিসপ্লে রয়েছে। এর সাথে পিছনে 12MP ডুয়াল রেয়ার ক্যামেরা রয়েছে। Amazon-এর সেল চলাকালীন, এই ফোনটি প্রচুর ডিসকাউন্ট সহ কেনা যাবে।
- দাম: 79,900 টাকা
- অফারে দাম: 58,749 টাকা (ব্যাঙ্ক ডিসকাউন্টসহ)
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন



















