ভিভো আজ তাদের ঘরোয়া মার্কেট চিনে একটি নতুন 5G স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে লঞ্চ করা এই নতুন ফোনের নাম রাখা হয়েছে Vivo Y35m। এই ফোনে 8GB RAM, 13 megapixel dual camera এবং 15W 5,000mAh Battery এর মতো সুন্দর স্পেসিফিকেশন রয়েছে। নিচে এই নতুন 5G Vivo ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: আগামী 7 জানুয়ারি লঞ্চ হতে চলেছে এই কোম্পানির লো বাজেট ইলেকট্রিক স্কুটার, জেনে নিন দাম
Vivo Y35m 5G এর দাম
চিনে Vivo Y35m 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই তিনটি মডেলে যথাক্রমে 4GB RAM + 128GB storage, 6GB RAM +128 GB storage এবং 8GB RAM + 128GB storage যোগ করা হয়েছে। এই তিনটি মডেলের দাম যথাক্রমে 1399 Yuan, 1599 Yuan এবং 1699 Yuan রাখা হয়েছে ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম যথাক্রমে 16700 টাকা, 19000 টাকা এবং 20000 টাকার কাছাকাছি।
Vivo Y35m 5G এর স্পেসিফিকেশন
- 6.51″ 60Hz ডিসপ্লে
- 8GB RAM + 4GB RAM
- MediaTek Dimensity 700
- 13-megapixel dual camera
- 15W 5,000mAh Battery
কোম্পানি তাদের Vivo Y35m 5G ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিও যুক্ত এবং 1600 x 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.51 ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির ডিসপ্লে LCD প্যানেল দিয়ে তৈরি এবং 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এছাড়া এটি 16.7এম কালার এবং 1500:1 কন্ট্রাস্ট রেশিওর মতো ফিচার সাপোর্ট করে। এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 88.99%। আরও পড়ুন: 4 জানুয়ারি লঞ্চ হবে Samsung Galaxy F04 স্মার্টফোন, দাম হবে 7 হাজারের কাছাকাছি
Vivo Y35m 5G ফোনটি Android 13 বেসড অরিজিন ওএসের সঙ্গে পেশ করা হয়েছে। এর সঙ্গে ফোনটি 2.2 ক্লক স্পীড যুক্ত 64বিট অক্টাকোর প্রসেসরের যুক্ত 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 700 চিপসেটে রান করে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে মালী-জি57 জিপিইউ যোগ করা হয়েছে। এই ফোনে 4GB Virtual RAM ফিচার রয়েছে যা মাধ্যমে এতে মোট 12GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যায়।
ফটোগ্রাফির জন্য Vivo Y35m 5G তে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে LED flash এর সঙ্গে f/2.2 অ্যাপারচার যুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং f/2.4 অ্যাপারচারের ক্ষমতা সম্পন্ন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে f/1.8 অ্যাপারচার যুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। আরও পড়ুন: 6টি নতুন ইলেকট্রিক বাইক নিয়ে কাজ করছে OLA, নতুন ই-স্কুটারের সাথে লঞ্চ হবে ক্রুজার বাইক এবং গাড়ি
Vivo Y35m 5G ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4G এবং 5G উভয় নেটওয়ার্কে কাজ করে। সিকিউরিটির জন্য ফোনটির সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে। মার্কেটে এই ফোনটি star orange এবং starry night black কালারে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
