8500mAh ব্যাটারি এবং 8000nits ব্রাইটনেস সহ 5 আগস্ট চীনে লঞ্চ হতে চলেছে Huawei Nova 16 SE 5G স্মার্টফোন

জুন মাসে Huawei তাদের ‘Nova 16’ সিরিজের Huawei Nova 16, Nova 16z, Nova 16 Pro এবং Nova 16 Ultra স্মার্টফোনগুলি চীনের বাজারে লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই সিরিজের আরও একটি নতুন Huawei Nova 16 SE মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আগামী 5 আগস্ট চীনে Huawei Nova 16 SE ফোনটি লঞ্চ করা হবে। চীনের বাজারে এই ফোনটি স্টাইলিশ লুক এবং সুন্দর স্পেসিফিকেশন সহ পেশ করা হবে।

Huawei Nova 16 SE ফোনের লঞ্চ ডিটেইলস

আগামী 5 আগস্ট Huawei Nova 16 SE ফোনটি লঞ্চ করা হবে। এই দিন কোম্পানি চীনে একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে, এই ইভেন্টের মঞ্চ থেকে Huawei Nova 16 SE ফোনটি বাজারে পেশ করা হবে। কোম্পানি এই দিন চীনে স্মার্টফোনের পাশাপাশি MPV Car, MateBook Fold, MateBook Pro S, MatePad Pro এবং Smart TV এর মতো ডিভাইসগুলি লঞ্চ করতে চলেছে। চীনের লঞ্চ ইভেন্ট দুপুর 2 টো 30 মিনিটে শুরু হবে অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী 12 টা সময়ে লাইভ দেখানো হবে।

Huawei Nova 16 SE ফোনের স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Huawei Nova 16 SE ফোনটি HarmonyOS 6.1 প্রসেসর সহ লঞ্চ করা হবে। প্রসেসিঙের জন্য ফোনে Kirin 8020 প্রসেসর দেওয়া হবে। এই 7ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 1.3GHz থেকে 2.28GHz ক্লক স্পীডে কাজে করতে সক্ষম। জানিয়ে রাখি Huawei Nova 16z ফোনটিও একই প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল।

Huawei Nova 16 SE ফোনটি বড় ব্যাটারি সহ পেশ করা হবে। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 8500mAh ব্যাটারি দেওয়া হবে। মনে করিয়ে দিই এটি Huawei Nova 16 সিরিজের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে। দ্রুত চার্জ করার জন্য ফোনে 66W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

Huawei Nova 16 SE ফোনটি 6.84 ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এটি পাঞ্চ-হোল স্টাইলের স্ক্রিন 1.5K রেজোলিউশন সাপোর্টেড AMOLED প্যানেল ব্যাবহার করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Huawei Nova 16 SE ফোনের স্ক্রিন 8000nits ব্রাইটনেস সাপোর্ট করবে। একইসঙ্গে এই ফোনে 120Hz রিফ্রেশ রেট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।

Huawei Nova 16 SE 5G ফোনে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য 50MP RYYB ক্যামেরা দেওয়া হবে। কোম্পানির ফোনটি 3D প্রিমিয়াম ডিজাইন সহ লঞ্চ করা হবে এবং ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী আপকামিং 5G ফোনে BeiDou Satellite Image Messaging থাকবে। 5 আগস্ট লঞ্চের দিন আমরা Huawei Nova 16 SE 5G ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here