ভিভো ফ্যানদের জন্য দারুণ সুখবর! অফারে কম দামে বড় ব্যাটারি সহ স্মার্টফোন কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। কয়েক মাস আগে কোম্পানি ভারতের বাজারে 7200mAh ব্যাটারি সহ vivo Y51 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এই 5G ফোনটিতে 50MP ক্যামেরা, 8GB RAM এবং MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর রয়েছে। এই ফোনটির স্টার্টিং প্রাইস 30,999 টাকা এবং বর্তমানে অফারে 2,000 ডিসকাউন্ট সহ ফোনটি কেনা যাবে।
vivo Y51 Pro 5G ফোনের অফার
ভারতের বাজারে vivo Y51 Pro 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়। 8GB RAM সহ এই 5G ফোনটি 128GB এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এই দুটি মডেলের সেলিং প্রাইস যথাক্রমে 30,999 টাকা এবং 33,999 টাকা। এখন অফারে এই ফোনটির উভয় মডেল 2,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে।
vivo Y51 Pro 5G ফোনে 2 হাজার টাকা ডিসকাউন্ট ব্যাঙ্ক অফার হিসাবে দেওয়া হচ্ছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোনটি কেনার সময় Kotak, HDFC এবং Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে এই ডিসকাউন্ট পাওয়া যাবে। অপরদিকে আমাজন থেকে 2000 টাকা ডিসকাউন্ট পাওয়ার জন্য Axis, HDFC ও ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে।
অফারে ফোনটির এফেক্টিভ স্টার্টিং প্রাইস পড়বে 28,999 টাকা। একইভাবে ফোনটির 8GB+256GB মডেল কেনা যাবে মাত্র 31,999 টাকার বিনিময়ে। জানিয়ে রাখি এই ডিসকাউন্ট অফার সীমিত সময়ের জন্য জারি করা হয়েছে। এছাড়াও ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করালেও এই 2 হাজার টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য বা কম দামে ফোনটি কেনার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন:ভিভো / আমাজন
vivo Y51 Pro 5G ফোনের স্পেসিফিকেশন
vivo Y51 Pro 5G ফোনে 1570 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1250nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে TUV Rheinland লো লাইট সার্টিফিকেশন যোগ করা হয়েছে, ফলে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের কোনো ক্ষতি হবে না। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP68+IP69 রেটিং রয়েছে।
vivo Y51 Pro 5G ফোনটি Android 16 বেসড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য vivo Y51 Pro 5G ফোনে MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.5GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। জানিয়ে রাখি এই ফোনে 8GB RAM এর সঙ্গে 8GB Extended RAM ফিচার যোগ করা হয়েছে, ফলে এই ফোনে মোট16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য vivo Y51 Pro 5G ফোনে 44W FlashCharge সাপোর্টেড 7200mAh ব্যাটারি রয়েছে। একবার ফুল চার্জে এই ফোনে 23 ঘন্টার চেয়েও বেশি ভিডিও প্লেব্যাক টাইম পাওয়া যাবে বলে জানা গেছে। এছাড়াও এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য 44W চার্জিং ফিচার সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য vivo Y51 Pro 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই ক্যামেরা সেটআপ 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। এর সঙ্গে এই ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার এবং 400 শতাংশ পর্যন্ত ভলিউম বুস্ট ফিচার রয়েছে।











