যারা 10 হাজার টাকা রেঞ্জে দুর্দান্ত 5জি স্মার্টফোন চাইছেন, রিয়েলমি সেইসব ইউজারদের জন্য তাদের realme C65 5G ফোনটির দাম 1,000 টাকা পর্যন্ত কমিয়ে দিয়েছে। আজ থেকে নিকটবর্তী রিটেইল স্টোরের মাধ্যমে দুর্দান্ত ডিসকাউন্ট সহ কম দামে realme C65 5G ফোনটি কেনা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme C65 5G ফোনটির নতুন দাম এবং অফার ডিটেইলস সম্পর্কে।
আরও পড়ুন: 6000mAh ব্যাটারি, IP69 রেটিং, 12GB RAM, স্ন্যাপড্রাগন 7এস জেন 3 চিপ সহ চীনে লঞ্চ হল Realme 14 Pro+
Realme C65 5G এর দাম
| realme C65 5G | পুরনো দাম | প্রাইস কাট | নতুন দাম |
| 4GB + 128GB | ₹11,499 | ₹500 | ₹10,999 |
| 6GB + 128GB | ₹12,499 | ₹500 | ₹11,999 |
| 8GB + 128GB | ₹13,999 | ₹1000 | ₹11,999 |
এই Realme C65 5G ফোনটি তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এর মধ্যে 4GB, 6GB এবং 8GB RAM রয়েছে। এই তিনটি ভেরিয়েন্টে 128GB স্টোরেজ সাপোর্ট করে। রিয়েলমি তাদের Realme C65 5G ফোনটির 4GB এবং 6GB RAM ভেরিয়েন্টে 500 টাকা এবং 8GB RAM ভেরিয়েন্টে 1,000 টাকা পর্যন্ত দাম কমিয়ে দিয়েছে। এই Realme C65 5G ফোনের তিনটি ভেরিয়েন্টের দাম কমানোর পর যথাক্রমে 10,999 টাকা, 11,999 টাকা এবং 12,999 টাকা দামে সেল করা হচ্ছে।
realme C65 5G এর স্পেসিফিকেশন
- 6.67″ HD+ 120Hz Display
- MediaTek Dimensity 6300
- 6GB Dynamic RAM
- 50MP Back Camera
- 8MP Selfie Camera
- 15W 5,000mAh Battery
প্রসেসর
কোম্পানি এই নতুন realme ফোনটিতে শক্তিশালী প্রসেসর হিসেবে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপসেট দিয়েছে। এটি 6ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.2গীগাহার্টজ হাই ক্লক স্পীডে কাজ করে। গ্রাফিক্সের জন্য এতে Arm Mali G57 MC2 জিপিইউ দেওয়া হয়েছে। realme C65 5G স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 এবং realme ইউআই 5.0 সহ কাজ করে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনে 3 বছরের সিকিউরিটি আপডেট এবং 2 বছরের সফটওয়্যার আপডেট দেওয়া হবে।
স্টোরেজ
এই ডিভাইসটিতে 6GB ডায়মেনসিটি RAM ফিচার যোগ করা হয়েছে। এই ফোনের ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 14GB RAM (8GB + 6GB) পর্যন্ত পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটি LPDDR4x RAM সহ কাজ করে। ফোনটি তিনটি RAM মডেলে 128GB স্টোরেজ অপশন সাপোর্ট করে এবং মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 2টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ডিসপ্লে
realme C65 5G ফোনে 720 x 1604 পিক্সেল রেজোলিউশন সহ 6.67 ইঞ্চির বড়ো এচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 625নিটস হাই ব্রাইটনেস যোগ করা হয়েছে।এই ফোনটিতে লো ব্লু সাইট সার্টিফিকেশন রয়েছে, যা দীর্ঘ সময় ধরে ফোনটি ব্যাবহার করার পরেও চোখ সুরক্ষিত থাকবে।
ক্যামেরা
realme C65 5G স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল AI প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল অন্য লেন্স যোগ করা হয়েছে। ফোনটিতে 1080P/30fps ভিডিও রেকর্ডিং করা যাবে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপারর্চারযুক্ত 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি সহ 15ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। আমাদের করা PC Mark Battery টেস্টে 16 ঘন্টা 42 মিনিট স্কোর পেয়েছে।
