গত মার্চ মাসে আইকু ভারতের বাজারে তাদের iQOO Z11x 5G ফোনটি লঞ্চ করেছিল। 7200mAh ব্যাটারি এবং MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর সহ এই ফোনটির দাম রাখা হয়েছিল 18,999 টাকা। কোম্পানির পক্ষ থেকে এবার দেশের বাজারে এই সিরিজেরই অধীনে iQOO Z11 5G স্মার্টফোন পেশ করা হবে। নতুন লিক অনুযায়ী জুন মাসের প্রথমার্ধে ভারতে এই ফোনটি লঞ্চ করা হতে পারে।
টিপস্টার অভিষেক যাদব iQOO Z11 5G ফোনটির ভারতীয় লঞ্চ সংক্রান্ত তথ্য শেয়ার করেছেন। লিক থেকে জানা গেছে আগামী মাসে 15 জুনের কাছাকাছি কোনো এক দিন এই ফোনটি ভারতে পেশ করা হবে। লিক অনুযায়ী এই ফোনটি একটি মিড রেঞ্জ স্মার্টফোন হতে চলেছে এবং ফোনটি 30,000 টাকার রেঞ্জে সেল করা হতে পারে।
ইতিমধ্যে চীন ও গ্লোবাল মার্কেটে iQOO Z11 5G ফোনটি লঞ্চ করা হয়ে গেছে। চীনে এই ফোনটি MediaTek Dimensity 8500 চিপসেট সহ পেশ করা হয়েছে এবং ফোনটির গ্লোবাল ভার্সনে Qualcomm Snapdragon 7s Gen 4 প্রসেসর রয়েছে। লিক অনুযায়ী ভারতের বাজারে আসন্ন iQOO Z11 5G ফোনেও Snapdragon 7s Gen 4 চিপসেট দেওয়া হবে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 810 GPU থাকতে পারে।
iQOO Z11 5G ফোনে 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 2160Hz PWM ডিমিং এবং 2000nits ব্রাইটনেস সাপোর্ট করে। জানিয়ে রাখি ফোনটির গ্লোবাল মডেল 144Hz রিফ্রেশ রেট এবং চাইনিজ মডেল 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ভারতের বাজারে আসন্ন এই ফোনটিও 144Hz রিফ্রেশ রেট করতে পারে।
ফটোগ্রাফির জন্য iQOO Z11 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.79 অ্যাপারচারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন 2MP বোকে লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটির চাইনিজ মডেলে 16MP এবং গ্লোবাল ভার্সনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতের বাজারে ফোনটি 32MP সেলফি ক্যামেরা সহ সেল করা হতে পারে।
iQOO Z11 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 9,020mAh ব্যাটারি যোগ করা হয়েছে এবং এতে 5 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 90W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এই ফোনটি রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। এই ফোনটিতে মিলিটারি গ্ৰেড সার্টিফাইড বডির পাশাপাশি IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে।
ভারতের বাজারে কোম্পানির iQOO Z11x 5G ফোনটি 6GB RAM + 128GB স্টোরেজ সহ 22,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে এই ফোনটির 8GB RAM + 256GB মেমরি সহ টপ মডেলের দাম রাখা হয়েছে 26,999 টাকা। এই ফোনটিতে MediaTek Dimensity 7400 Turbo প্রসেসরের পাশাপাশি LPDDR4X RAM এবং UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
iQOO Z11x 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7200mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটিতে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.76 ইঞ্চির ফুল এইচডি+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে IP68 এবং IP69+ রেটিং যোগ করা হয়েছে। এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে এবং এই ফোনে দুই জেনারেশন ওএস আপডেট ও চার বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
