Vivo তাদের X500 সিরিজের পরিধি বিস্তার করে নতুন প্রোডাক্ট লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে। আগেই লঞ্চ হওয়া বেস এবং প্রো মডেল ছাড়াও Vivo X500 E এবং Vivo X500 FE ফোনদুটি লঞ্চ করা হতে পারে। কারণ সিঙ্গাপুরের IMDA এবং SGS সার্টিফিকেশন সাইটে আপকামিং X500 FE ফোনটি লিস্টেড হয়েছে। শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। উভয় সার্টিফিকেশন সাইটের মাধ্যমেই আপকামিং ফোনের নাম জানা যায়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X500 FE স্মার্টফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
IMDA এবং SGS ওয়েবসাইটে লিস্টেড হল Vivo X500 FE স্মার্টফোন
সিঙ্গাপুরের IMDA সার্টিফিকেশন ওয়েবসাইটে Vivo এর ফোনটি V2653 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। লিস্টিং অনুযায়ী ফোনটি 5G স্মার্টফোন হবে বলে জানা গেছে। এই ফোনের কানেক্টিভিটির জন্য এতে 5G, WLAN (Wi-Fi), Bluetooth এবং NFC রয়েছে।
SGS সার্টিফিকেশন সাইটেও একই মডেল নাম্বার দেখা গিয়েছিল। এখানে ফোনটি FI-71504 সার্টিফিকেট নাম্বার সহ স্পট হয়েছে। 2026 সালের 16 অক্টোবর এই সার্টিফিকেশন জারি করা হয়েছিল।
SGS লিস্টিং অনুযায়ী এই ডিভাইস এক্সটারনাল পাওয়ার অ্যাডপ্টার বা ইন্টারনাল লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে পাওয়ার নিতে পারে। এতে 35 ডিগ্রি সেলসিয়াস রেটেড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার রয়েছে। তবে IMDA ও SGS উভয় লিস্টিঙে ফোনটির মার্কেটিং নেম উল্লেখ করা হয়নি। এর আগে GSMA ডেটাবেসে V2653 মডেল নাম্বার Vivo X500 FE ফোনের সঙ্গে জড়িত বলে জানানো হয়েছিল। তাই এই আপকামিং ফোনটি এই নামেই লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া V2654 মডেল নাম্বার এই ফোনের রিজনাল ভেরিয়েন্টের জন্য হতে পারে।
Vivo X500 FE ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Vivo X500 FE ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। বেশ কিছু রিপোর্ট অনুযায়ী এই স্মার্টফোনে 6.31-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে।
প্রসেসিঙের জন্য ফোনটিতে Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 6,500mAh ব্যাটারি থাকতে পারে। আপাতত ফোনের ক্যামেরা, চার্জিং এবং অন্যান্য ফিচার সম্পর্কে কিছু জানানো হয়নি।
সম্প্রতি Vivo X500 সিরিজের সম্ভাব্য ভারতীয় লঞ্চ ডেট সংক্রান্ত তথ্য শেয়ার করা হয়েছিল। আগামী 25 নভেম্বর এই ফোনটি লঞ্চ করা হতে পারে। এতে রেগুলার মডেল ছাড়াও পরবর্তী সময়ে কোম্পানির Vivo X500 E এবং Vivo X500 FE ফোনটি লঞ্চ করা হতে পারে। আপকামিং স্মার্টফোনের সম্পর্কে এখনও পর্যন্ত বেশি কিছু জানা যায়নি। Vivo X500 সিরিজের লঞ্চ সংক্রান্ত ডিটেইলসের জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে।









