Home খবর 3800 টাকা ডিসকাউন্টে পাওয়া যাবে 7000mAh ব্যাটারি এবং মজবুত বডি সহ OPPO F33, শুরু হল এই স্মার্টফোনের সেল

3800 টাকা ডিসকাউন্টে পাওয়া যাবে 7000mAh ব্যাটারি এবং মজবুত বডি সহ OPPO F33, শুরু হল এই স্মার্টফোনের সেল

আজ থেকে ভারতের বাজারে OPPO F33 স্মার্টফোনটির সেল শুরু হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। OPPO F33 স্মার্টফোনের সমস্ত স্টোরেজ ভেরিয়েন্টে ডিসকাউন্ট জারি করা হয়েছে। একইসঙ্গে OPPO এর লেটেস্ট ফোনটি ইউজাররা 3,800 টাকা ছাড় সহ কিনতে পারবেন। কোম্পানির ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং আমাজন সহ সমস্ত বড় ই-কমার্স প্ল্যাটফর্ম ও অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে ফোনটি কেনা যাচ্ছে।

OPPO F33 ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে তিনটি মডেলের দামে 10 শতাংশ ডিসকাউন্ট অফার জারি করা হয়েছে। এই ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ অপশন 31,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই বেস ভেরিয়েন্টে 3,200 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ছাড়ের পর ফোনটির প্রাথমিক দাম 28,799 টাকা হবে।

OPPO F33 5G লঞ্চ প্রাইস ডিসকাউন্ট এফেক্টিভ প্রাইস
6GB RAM + 128GB Storage 31,999 টাকা 3,200 টাকা 28,799 টাকা
8GB RAM + 128GB Storage 34,999 টাকা 3,500 টাকা 31,499 টাকা
8GB RAM + 256GB Storage 37,999 টাকা 3,800 টাকা 34,199 টাকা

 

8GB RAM সহ OPPO F33 ফোনটি 128GB এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই দুটি মডেলের দাম রাখা হয়েছে যথাক্রমে 34,999 টাকা এবং 37,999 টাকা। 10 শতাংশ ডিসকাউন্ট হিসাবে উভয় মডেলে 3,500 টাকা এবং 3,800 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অর্থাৎ 128GB ভেরিয়েন্টের দাম পড়বে 31,499 টাকা। এক‌ইভাবে ফোনটির 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 34,199 টাকা দামে সেল করা হচ্ছে।

ভারতে উপস্থিত প্রায় সমস্ত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে এই অফার উপভোগ করা যাবে। অর্থাৎ যেকোনো ব্যাঙ্কের ডেভিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এছাড়াও PayTM, Google Pay এবং PhonePe সহ যেকোনো অ্যাপের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করলে, কোম্পানির পক্ষ থেকে 10% ছাড় দেওয়া হবে। জানিয়ে রাখি ডিসকাউন্টের পাশাপাশি 6 মাসের ফ্রি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টটি পাওয়া যাবে।

OPPO F33 ফোনটিতে 360° আর্মর বডি এবং MIL-STD-810H সার্টিফিকেশন যোগ করা হয়েছে, যা ফোনটিকে দারুণ মজবুত করে তোলে। অর্থাৎ ফোনটি উঁচু থেকে পড়ে গেলে বা পাথরের সঙ্গে আঘাত লাগলেও কোন ক্ষতি হবে না। এর সঙ্গে জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP66, IP68 এবং IP69K রেটিং রয়েছে। এই ফোনটি হাই প্রেশার ওয়াটার জেট এবং গরম তরল পর্যন্ত সহ্য করতে সক্ষম।

প্রসেসিঙের জন্য OPPO F33 ফোনে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6360 MAX অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 6,51,333 AnTuTu স্কোর পেয়েছে। হেভি পারফরমেন্স এবং গেমিঙের সময় কোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 4289mm² ভেপার চেম্বার কুলিং সিস্টেম যোগ করা হয়েছে।

OPPO F33 ফোনে 6.57-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে, যা 2372 × 1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 1400nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনে জলের ছিটে লাগলে বা ভেজা হাতেও খুব সহজেই এটি ব্যাবহার করা যাবে।

OPPO F33 ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেল এলইডি ফ্ল্যাশ এবং f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP মোনোক্রোম লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 18 ঘন্টা পর্যন্ত YouTube স্ট্রিমিং করা যাবে। ফোনটিতে 5 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। দ্রুত চার্জ করার জন্য OPPO F33 ফোনে 80W ফাস্ট চার্জিং এবং 10W রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে। ফলে এই ফোনের সাহায্যে অন্যান্য ডিভাইসও চার্জ করা যাবে।