realme মার্চ মাসে ভারতে realme P4 Lite 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনটিতে 7000mAh ব্যাটারি, MediaTek Dimensity 6300 প্রসেসর এবং 14GB RAM (6GB+8GB) রয়েছে। লঞ্চের মাত্র দুই মাসের মধ্যে এই ফোনটির দাম 2,500 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে realme P4 Lite 5G ফোনটি কেনার জন্য এখন থেকে বেশি দাম দিতে হবে।
realme P4 Lite 5G ফোনের দাম
ভারতের বাজারে realme P4 Lite 5G ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। 4GB RAM + 64GB Storage সহ ফোনটির বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছিল 12,999 টাকা। এই মডেলের দাম 2,000 টাকা বেড়ে বর্তমানে 14,999 টাকা হয়ে গেছে। একইভাবে 13,999 টাকা দামের 4GB+128GB ভেরিয়েন্টের দাম বাড়িয়ে 16,499 টাকা করে দেওয়া হয়েছে।
realme P4 Lite 5G ফোনের 6GB RAM এবং 128GB Storage মডেল 15,999 টাকা দামে পেশ করা হয়েছিল। এবার 2,500 টাকা মূল্যবৃদ্ধির ফলে ফোনটির দাম বেড়ে 18,499 টাকা হয়ে গেছে। ফোনটির এই নতুন দাম ইতিমধ্যে কার্যকর করে দেওয়া হয়েছে এবং এখন থেকে ফোনটি কেনার জন্য বেশি টাকা খরচ করতে হবে।
realme P4 Lite 5G ফোনের স্পেসিফিকেশন
realme P4 Lite 5G ফোনে 6.8-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 900nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই Smart Touch 2.0 ফ্লিকার ফ্রি স্ক্রিন টাচ রেসপন্স ফাস্ট করার পাশাপাশি দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহারের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।
realme P4 Lite 5G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের 7000mAh ব্যাটারি। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি একবার ফুল চার্জ করে 19 ঘন্টা, 35 মিনিট পর্যন্ত ইউটিউব ভিডিও স্ট্রিমিং করা যাবে। এই ফোনটিতে 6 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে বাইপাস চার্জিং ফিচার রয়েছে। এই ফোনটির রিভার্স চার্জিং ফিচার ব্যাবহার করে এই ফোনটির সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যায়।
এই ফোনটি Android 16 বেস্ড realme UI 7.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য realme P4 Lite 5G ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 5300mm² Airflow VC কুলিং সিস্টেম রয়েছে।
ফটোগ্রাফির জন্য realme P4 Lite 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/2.2 অ্যাপার্চারযুক্ত 13MP প্রাইমারি OIS সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
realme P4 Lite 5G ফোনে জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং দেওয়া হয়েছে। Extended RAM টেকনোলজির দৌলতে এই ফোনে 8GB Physical RAM এর সঙ্গে 6GB Virtual RAM যোগ করে মোট 14GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এই ফোনে 2 জেনারেশন ওএস আপডেট এবং 3 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
