সপম্প্রতি ভারতের বাজারে realme 16 Pro এবং realme 16 Pro Plus ফোনদুটি লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি এই ‘নাম্বার’ সিরিজে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। শীঘ্রই ভারতে নতুন realme 16 5G ফোনটি লঞ্চ করা হতে পারে। কারণ কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানোর আগেই realme 16 ফোনটি ভারতের সার্টিফিকেশন ওয়েবসাইট BIS এ লিস্টেড হয়েছে। তাই BIS সার্টিফিকেশন সাইটে লিস্টিঙের জন্য খুব তাড়াতাড়ি ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
দ্যা টেক আউটলুকের মাধ্যমে BIS সাইটে realme 16 ফোনটির লিস্টিং সম্পর্কে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড লিস্টিঙে আপকামিং রিয়েলমি ফোনটি RMX5171 মডেল নাম্বার সহ দেখা গেছে। সম্প্রতি গুগল প্লে কনসোল লিস্টিঙে একই মডেল নাম্বার এবং ‘realme 16 5G’ মার্কেটিং নাম সহ ফোনটি দেখা গিয়েছিল। আপকাতত কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে realme 16 ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
জানিয়ে রাখি গত সপ্তাহে ভিয়েতনামের বাজারে realme 16 ফোনটি লঞ্চ করা হয়েছিল। তাই কোম্পানি ভিয়েতনাম মডেলের একই স্পেসিফিকেশন সহ ভারতীয় মডেল লঞ্চ করবে বলে মনে করা হচ্ছে। গ্লোবাল বাজারে ফোনটি
MediaTek Dimensity 6400 Turbo অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। একইসঙ্গে ফোনটি অ্যান্ড্রয়েড বেস্ড realme UI 7.0 সহ কাজ করতে সক্ষম। ভারতের ফোনটি একই স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হতে পারে।
Realme 16 5G ফোনটিতে 6.57 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। flexible AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 4,500 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং AGC DT-Star D+ গ্লাস প্রোটেকশন রয়েছে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP66+IP68+IP69+IP69K রেটিং যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য realme 16 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর রয়েছে। এছাড়া ফ্রন্ট প্যানেলের রেয়ার ক্যামেরা মডিউলে Selfie Mirror (আয়না) দেওয়া হয়েছে, এর মাধ্যমে নিজেকে দেখে ব্যাক ক্যামেরার সাহায্যে সেলফি তোলা যাবে। realme 16 ফোনটিতে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য realme 16 5G ফোনটিতে শক্তিশালী 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। জানিয়ে রাখি realme 16 Pro এবং realme 16 Pro+ ফোনটিতে 7000mAh ব্যাটারি রয়েছে। ভিয়েতনামে কোম্পানির নতুন ফোনটি 6 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে দ্রুত চার্জিংয়ের জন্য ফোনটিতে 60W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়া realme 16 ফোনটিতে রিভার্স চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।
ভারতে realme 16 Pro ফোনটি প্রাথমিক 31,999 টাকা দামে লঞ্চ হয়েছিল। অন্যদিকে realme 16 Pro+ ফোনটির প্রাথমিক দাম 39,999 টাকা রাখা হয়েছিল। তাই কোম্পানি তাদের আপকামিং realme 16 5G ফোনটি 25 হাজার টাকা রেঞ্জে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। আপাতত ফোনটির লঞ্চ সম্পর্কিত অফিসিয়াল তথ্য প্রকাশ্যে আসার অপেক্ষা করা হচ্ছে।
