15 হাজার টাকার 5G ফোনে 2,500 টাকা ডিসকাউন্ট পাওয়া গেলে সেটি নিঃসন্দেহে দারুণ অফার। চাইনিজ টেক কোম্পানি রিয়েলমির পক্ষ থেকে এই ধরনের অফার জারি করা হয়েছে। সম্প্রতি ভারতের বাজারে কোম্পানির realme P4x 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। গতকাল থেকে এই ফোনের সেল শুরু হয়ে গেছে এবং কোম্পানির পক্ষ থেকে প্রাথমিক সেলে ফোনটির দামে 2,500 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর ফলে এই সস্তা ফোনটি মাত্র 13,499 টাকার বিনিময়ে কেনা যাবে।
ভারতের বাজারে realme P4x 5G ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ সহ বেস মডেলের দাম 15,999 টাকা রাখা হয়েছে। একইভাবে এই ফোনের 8GB RAM মডেলে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এই দুটি মডেল যথাক্রমে 17,499 টাকা এবং 19,499 টাকা দামে পেশ করা হয়েছে। গতকাল অর্থাৎ 10 ডিসেম্বর দুপুর 12টা থেকে এই ফোনের সেল শুরু হয়েছে। প্রাথমিক অফারে ফোনটির দামে 2,500 টাকা ছাড় পাওয়া যাবে। ফলে এই ফোনের তিনটি মডেল যথাক্রমে 13499 টাকা, 14999 টাকা এবং 16999 টাকার বিনিময়ে কেনা যাবে।
অনলাইনে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট রিয়েলমি ডট ইন এবং শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে realme P4x 5G ফোনটি সেল করা হবে। এখানে কোম্পানির পক্ষ থেকে সমস্ত গ্ৰাহকদের 1,000 টাকা কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়া ফুল পেমেন্ট করলে ইউজারদের 1,500 টাকা অতিরিক্ত ছাড় দেওয়া হবে।
অপরদিকে realme P4x 5G ফোনটি অফলাইন রিটেইল স্টোর বা মোবাইলের দোকান থেকে কিনলে 2,500 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা কোম্পানির পক্ষ থেকে দশটির চেয়েও বেশি আলাদা আলাদা ব্যাঙ্কের কার্ডের ওপর এই অফার প্রযোজ্য। এই অফার উপভোগ করার জন্য ইউজারদের Kotak, Yes Bank, BOM, CSB, AU Bank, Federal bank ,BOB ,DBS ,IDFC, HDFC, Axis এবং ICICI সহ ফ্লিপকার্ট SBI কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে।
জানিয়ে রাখি এই 2,500 টাকা ডিসকাউন্ট অফার সীমিত সময়ের জন্য জারি করা হয়েছে। শুধুমাত্র ফোনটির ফার্স্ট সেলে এই অফার পাওয়া যাবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন এবং শপিং সাইট ফ্লিপকার্ট থেকে ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন। এই ফোনটি Matte Silver, Elegant Pink এবং Lake Green কালার অপশনে পেশ করা হয়েছে।
realme P4x 5G ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 974831 আনটুটু স্কোর পেয়েছে। হেভি প্রসেসিঙের সময় পারফরমেন্স স্টেবল রাখার জন্য এতে 5300mm² VC Frostcore কুলিং সিস্টেম যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য realme P4x 5G ফোনে 7000mAh Titan Battery রয়েছে। জানিয়ে রাখি এই সিরিজের P4 এবং P4 Pro উভয় ফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টিঙে realme P4x 5G ফোনের ব্যাটারি 17 ঘন্টা, 38 মিনিট পিসিমার্ক বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফোনটি বাইপাস চার্জিং সাপোর্ট করে।
realme P4x 5G ফোনে 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.72-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1000nits ব্রাইটনেস দিতে সক্ষম। ফোনটির হাই রিফ্রেশ রেট নিঃসন্দেহে ইউজারদের ইমপ্রেস করবে, তবে ব্রাইটনেস আরও বেশি হলে ভালো হত।
ফটোগ্রাফির জন্য realme P4x 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP AI লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
বাজারে এই প্রাইস রেঞ্জে Nothing Phone 3a Lite এবং Moto G67 Power ফোনগুলি সেল করা হয়। আবার রিয়েলমির কিছু দিন আগে লঞ্চ করা realme C85 5G ফোনটি IP69 Pro রেটিঙের দৌলতে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠছে। এছাড়াও Redmi 15 এবং Lava Play Ultra ফোনগুলি এই রেঞ্জের ভালো অপশন।
