Home খবর অ্যাডভান্স ও শক্তিশালী ক্যামেরা সহ আসতে চলেছে Samsung Galaxy A17 5G স্মার্টফোন, জেনে নিন লিক ডিটেইলস

অ্যাডভান্স ও শক্তিশালী ক্যামেরা সহ আসতে চলেছে Samsung Galaxy A17 5G স্মার্টফোন, জেনে নিন লিক ডিটেইলস

গত বছর স্যামসাঙ তাদের গ্যালাক্সি ‘এ’ সিরিজের অধীনে লো বাজেট Samsung Galaxy A16 ফোনটি ভারতে লঞ্চ করেছিল। এই ফোনটি 50MP ক্যামেরা ও 5,000mAh ব্যাটারি, 8GB RAM এবং MediaTek Dimensity 6300 প্রসেসর সহ পেশ করা হয়েছিল। এবার কোম্পানি Samsung Galaxy A16 ফোনের নেক্সট জেনারেশন আপগ্রেড ভার্সন হিসেবে Samsung Galaxy A17 5G ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। শীঘ্রই ফোনটি টেক মঞ্চে লঞ্চ করা হতে পারে।

Samsung Galaxy A17 5G এর লিক ডিটেইলস

কোরিয়ান ওয়েবসাইট ETNews এর মাধ্যমে Samsung Galaxy A17 5G ফোনের তথ্য প্রকাশ্যে এসেছে। এই রিপোর্টের মাধ্যমে আপকামিং ফোনের ক্যামেরা সেটআপ সম্পর্কে তথ্যও জানানো হয়েছে, এই তথ্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে Galaxy A17 ফোনটি এখন পর্যন্ত লঞ্চ হওয়া গ্যালাক্সির ‘A1’ সিরিজের সব মডেল তুলনায় আলাদা ও আপগ্রেটেড হতে চলেছে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে অপটিক্যাল ইমেজ স্টেবলাইজেশন (OIS) ফিচার থাকবে। এখন পর্যন্ত OIS ফিচার শুধুমাত্র Galaxy A2x বা এর চেয়ে বড় সিরিজের ক্ষেত্রে দেওয়া হতো। অর্থাৎ আপকামিং Samsung Galaxy A17 5G ফোনটির ক্যামেরা দিক দিয়ে যথেষ্ট শক্তিশালী হবে। বর্তমানে এখনও পর্যন্ত লিকের মাধ্যমে অন্যান্য ডিটেইলস সম্পর্কে জানা যায়নি, ফোনের অন্যান্য ডিটেইলস জানার জন্য অপেক্ষা করতে হবে।

Samsung Galaxy A17 5G এর স্পেসিফিকেশন (লিক)

ডিসপ্লে

লিক অনুযায়ী Samsung Galaxy A17 5G ফোনে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হতে পারে। এই পাঞ্চ-হোল স্ক্রিনে সুপার AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।

প্রসেসর

Samsung Galaxy A17 5G ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.2GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ অক্টাকোর প্রসেসর যোগ করা হতে পারে।

ক্যামেরা

লিক অনুযায়ী আপকামিং ফোনটিতে ওআইএস সেন্সর থাকবে বলে জানা গেছে। আগের লিকের মাধ্যমে জানা গিয়েছিল আপকামিং ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর, 5MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ডেপ্থ সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A17 5G ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

Samsung Galaxy A16 5G ফোনের দাম ও স্পেসিফিকেশন