Home খবর মাত্র 9,999 টাকা দামে শুরু হল এই 5G ফোনের সেল, পাওয়া যাবে শক্তিশালী 6,000mAh ব্যাটারি

মাত্র 9,999 টাকা দামে শুরু হল এই 5G ফোনের সেল, পাওয়া যাবে শক্তিশালী 6,000mAh ব্যাটারি

যারা 10,000 টাকার চেয়েও কম দামে 5জি স্মার্টফোন কেনার কথা ভাবছেন আজ তাদের জন্য রিয়েলমির পক্ষ থেকে realme C73 5G স্মার্টফোনটির সেল ভারতে শুরু হয়েছে। কিছু দিন আগেই এই স্মার্টফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছিল। আজ থেকে ফোনের প্রথম সেল শুরু হয়েছে। 6000mAh Battery এবং 12GB RAM (4GB+8GB) সহ স্মার্টফোনটি মাত্র 9,999 টাকা দামে কেনা যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme C73 5G স্মার্টফোনের সেল ডিটেইলস সম্পর্কে।

10 হাজার টাকার চেয়েও কম দামে 5G স্মার্টফোন

realme C73 5G লঞ্চ প্রাইস ডিসকাউন্ট এফেক্টিভ প্রাইস
4GB RAM + 64GB Storage ₹10,499 ₹500 ₹9,999
4GB RAM + 128GB Storage ₹11,499 ₹500 ₹10,999

 

realme C73 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে

realme C73 5G ফোনে 1604 x 720 পিক্সেল রেজোলিউশন সহ 6.67-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পেলিং রেট ও 625nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

পারফরমেন্স

realme C73 5G ফোনটি Android 15 বেসড realme UI 6 কাস্টম স্কিনে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এতে 6x 2GHz Cortex-A55 কোর + 2x 2.4GHz Cortex-A76 কোর রয়েছে। সুন্দর গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali G57 MC2 GPU দেওয়া হয়েছে।

স্টোরেজ

ভারতে realme C73 5G ফোনটি 4GB RAM সহ পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 12GB Dynamic RAM টেকনোলজি যোগ করা হয়েছে, যার ফলে এই ফোনে 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা

realme C73 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপার্চারযুক্ত 32MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI সেন্সর দেওয়া হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য realme C73 5G ফোনে 6,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 15W চার্জিং ফিচার রয়েছে।

realme C73 5G ফোনের ফিচার

realme C73 5G ফোনের প্রতিদ্বন্দ্বী

স্মার্টফোন লঞ্চ প্রাইস
Acer Super Zx 9,999 টাকা
Redmi 14C 9,999 টাকা
Samsung Galaxy F06 9,999 টাকা