সস্তা 5G স্মার্টফোন প্রেমীদের জন্য আজ অর্থাৎ 9 জুন দেশের বাজারে নতুন একটি ফোনের সেল শুরু হয়েছে। ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভা গত মাসে ভারতের বাজারে তাদের Lava Bold N2 5G ফোনটি লঞ্চ করেছিল। আজ থেকে এই নতুন ফোনটির সেল শুরু হয়ে গেছে। এই ফোনটি বাজারে উপস্থিত লেটেস্ট এবং সবচেয়ে সস্তা 5G ফোনের লিস্টে স্থান করে নিয়েছে। এই ফোনে 6000mAh ব্যাটারি এবং Expandable RAM টেকনোলজি সহ 8GB RAM উপভোগ করা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।
Lava Bold N2 5G ফোনের দাম
নতুন Lava Bold N2 5G ফোনটি 4GB RAM এবং 64GB Storage সহ সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 12,999 টাকা। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দামে 1,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ছাড় সহ ফোনটির দাম পড়বে মাত্র 11,999 টাকা।
Lava Bold N2 5G ফোনটি আমাজন এক্সক্লুসিভ স্মার্টফোন হিসাবে পেশ করা হয়েছে। অর্থাৎ এই শপিং সাইটের মাধ্যমেই ফোনটি কেনা যাবে। এই ফোনটির ডিসকাউন্ট সীমিত সময়ের জন্য জারি করা হয়েছে, যা শুধুমাত্র প্রথম সেলেই পাওয়া যাবে। এই ফোনটি Regal Gold এবং Billionaire Blue কালার অপশনে সেল করা হবে। জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির সঙ্গে Free Home Service এর সুবিধা দেওয়া হবে।
Lava Bold N2 5G ফোনের স্পেসিফিকেশন
Lava Bold N2 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। এই স্টক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কোনো ধরনের এক্সটারনাল ইউআই দেওয়া হয়নি। এই লাভা স্মার্টফোনে বোল্ট-ফ্রি এবং অ্যাড-ফ্রি পারফরমেন্স পাওয়া যাবে। অন্যদিকে ফোনের এক্সপেন্ডেবল RAM এর সঙ্গে 4GB ভার্চুয়াল RAM এর ব্যাবহারে ফোনটিতে 8GB RAM এর এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এতে 64GB Storage অপশন দেওয়া হয়ছে।
প্রসেসিঙের জন্য Lava Bold N2 5G স্মার্টফোনে 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.1GHz থেকে 2.3GHz ক্লক স্পীডযুক্ত UNISOC T8200 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Bold N2 5G স্মার্টফোনটি 5,00,000 টাকার চেয়েও বেশি AnTuTu score পেয়েছে।
Lava Bold N2 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য শক্তিশালী 6000mAh battery যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার চার্জ করলে ফোনটিতে প্রায় 815 মিনিট পর্যন্ত ক্রমাগত YouTube ভিডিও দেখা যাবে। আমাদের টেস্টে 1 ঘন্টা পর্যন্ত ইউটিউব ভিডিও স্ট্রিমিং করার পর ফোনটির ব্যাটারি মাত্র 5% হ্রাস পেয়েছে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনে 18W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
Lava Bold N2 5G স্মার্টফোনে 6.75-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি ওয়াটার ড্রপ নচ স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, এত কম প্রাইস রেঞ্জে এই রিফ্রেশ রেট সত্যিই প্রশংসনীয়। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য Lava Bold N2 5G স্মার্টফোনে IP64 রেটিং যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Lava Bold N2 5G স্মার্টফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Lava Bold N2 5G 5 স্মার্টফোনে ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
