Home খবর 15000 টাকার চেয়েও কম দামে লঞ্চ হল 128GB স্টোরেজ সহ 5G স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 120Hz স্ক্রিন

15000 টাকার চেয়েও কম দামে লঞ্চ হল 128GB স্টোরেজ সহ 5G স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 120Hz স্ক্রিন

ভারতীয় মোবাইল কোম্পানি লাভা ইন্টারন্যাশনাল গত জুন মাসে ভারতের বাজারে তাদের লো বাজেট 5G স্মার্টফোন Lava Bold N2 5G লঞ্চ করেছিল। এই ফোনটি 4GB RAM ও 64GB Storage সহ 12,999 টাকা দামে পেশ করা হয়েছিল। এবার কোম্পানি তাদের এই ফোনটিকে আরও অ্যাডভান্স ও শক্তিশালী করার জন্য ফোনটির 128GB Storage মডেল লঞ্চ করেছে। 15000 টাকার চেয়েও কম দামের এই নতুন মডেলের ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Lava Bold N2 5G ফোনের দাম

Lava Bold N2 5G ফোনের এই নতুন ভেরিয়েন্ট 4GB RAM ও 64GB Storage সহ 14,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ইতিমধ্যে শপিং সাইট আমাজনে এই নতুন মডেলটি লিস্টেড করে দেওয়া হয়েছে। ব্যাঙ্ক অফারে এই মডেলের দামে 1250 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এর ফলে এই ফোনটি কেনা যাবে মাত্র 13,249 টাকার বিনিময়ে। এক‌ইভাবে এই ফোনটির 12,999 টাকা দামের 64GB স্টোরেজ মডেল 1,000 ছাড় সহ 11,999 টাকা দামে বিক্রি করা হচ্ছে। আমাজন থেকে ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন

Lava Bold N2 5G ফোনের স্পেসিফিকেশন

Lava Bold N2 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য শক্তিশালী 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার চার্জ করলে ফোনটিতে প্রায় 13 ঘন্টা পর্যন্ত YouTube ভিডিও দেখা যাবে। আমাদের টেস্টে 1 ঘন্টা পর্যন্ত ইউটিউব ভিডিও স্ট্রিমিং করার পর ফোনটির ব্যাটারি মাত্র 5% হ্রাস পেয়েছে। ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 18W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। স্টক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কোনো ধরনের এক্সটারনাল ইউআই দেওয়া হয়নি, ফলে Lava Bold N2 5G ফোনে ব্লোট-ফ্রি এবং অ্যাড-ফ্রি পারফরমেন্স পাওয়া যাবে। প্রসেসিঙের জন্য এই ফোনে UNISOC T8200 চিপসেট দেওয়া হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.3GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম।

Lava Bold N2 5G ফোনটি আমাদের টেস্টে 494019 AnTuTu score পেয়েছে। এই ফোনে Expandable RAM টেকনোলজি যোগ করা হয়েছে, ফলে ফোনটির 4GB Physical RAM এর সঙ্গে 4GB Virtual RAM যোগ করে মোট 8GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিঙের জন্য এতে LPDDR4X RAM ফিচার রয়েছে।

এই ফোনে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। Lava Bold N2 5G ফোনের ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং যোগ করা হয়েছে। এই ফোনটি Regal Gold এবং Billionaire Blue কালার অপশনে সেল করা হয়।

Lava Bold N2 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে 13MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়াও ফোন আনলক ও সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।