ভিভো ভারতের বাজারে তাদের ‘টি সিরিজের’ নতুন vivo T5 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এটি সিরিজের পাঁচ নাম্বার মডেল হতে চলেছে। এর আগে সিরিজের অধীনে vivo T5e, vivo T5x, vivo T5 Lite এবং vivo T5 Pro ফোনগুলি পেশ করা হয়েছিল। বাজারে লঞ্চের আগেই কোম্পানির পক্ষ থেকে vivo T5 5G ফোনের প্রায় সমস্ত স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছে। নিচে আপকামিং vivo T5 5G ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
vivo T5 5G ফোনের স্পেসিফিকেশন
ডিজাইন
vivo T5 5G ফোনটি MIL-STD-810H সার্টিফায়েড মিলিটারি গ্ৰেড বডি সহ লঞ্চ করা হবে। ফলে ফোনটিতে দারুন মজবুতি পাওয়া যাবে। অর্থাৎ ফোনটি হঠাৎ করে হাত থেকে পড়ে গেলেও সুরক্ষিত থাকবে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 + IP69 রেটিং যোগ করা হবে। ভারতের বাজারে ভিভো 5G ফোনটি Silver Green এবং Royal Bronze কালার অপশনে সেল করা হবে। জানিয়ে রাখি ফোনের ব্যাক প্যানেলে পিল শেপের রেয়ার ক্যামেরা মডিউল রয়েছে।
ডিসপ্লে
vivo T5 5G ফোনটিতে AMOLED প্যানেল দিয়ে তৈরি 3D Curved ডিসপ্লে দেওয়া হবে। কোম্পানি জানিয়েছে এটি সেগমেন্টের ব্রাইটেস্ট ডিসপ্লে। ফোনটিতে 2000nits হাই ব্রাইটনেস থাকবে। vivo T5 5G ফোনটিতে 1.5K পিক্সেল রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট, HDR10+ এবং 449ppi সাপোর্ট করবে। ফোনটির স্ক্রিন SGS 5-স্টার সানলাইট ডিসপ্লে সার্টিফিকেশন রয়েছে, ফলে আউটডোরের ক্ষেত্রেও ফোনের স্ক্রিনে অসাধারণ কন্টেন্ট উপভোগ করা যাবে।
পারফরমেন্স
ভারতের বাজারে vivo T5 5G ফোনটি MediaTek Dimensity 7500 Turbo প্রসেসর সহ লঞ্চ করা হবে। ভিভোর কোনো ফোন এখনও পর্যন্ত এই প্রসেসর সহ পেশ করা হয়নি। এই 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরী সিপিইউ, যা 2.6GHz ক্লক স্পীড পর্যন্ত কাজ করতে সক্ষম। ভিভো জানিয়েছে vivo T5 5G ফোনটি 1.2 মিলিয়নের চেয়ে বেশি AnTuTu Score স্কোর পেয়েছে। ফোনটিতে MediaTek NPU 850 দেওয়া হবে।
ভিভোর বক্তব্য অনুযায়ী ইউজাররা ফোনটিতে 233% ফাস্ট অন-ডিভাইস এআই কমিউনিকেশন উপভোগ করতে পারবেন। এই vivo 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড Origin OS সহ লঞ্চ করা হবে। এতে 3 জেনারেশন ওএস আপগ্ৰেড এবং 5 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। জানিয়ে রাখি ফোনটিতে একাধিক AI ফিচার সাপোর্ট করবে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য vivo T5 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ ও OIS সাপোর্টেড 50 Sony IMX852 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল Ultra-Wide লেন্স থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। ভিভো 5G ফোনটিতে Multifocal Portrait সাপোর্ট করবে এবং ফ্রন্ট ও ব্যাক প্যানেল উভয় ক্যামেরা 4K Video রেকডিং করতে সক্ষম।
ব্যাটারি
বড় ব্যাটারি vivo T5 ফোনটির অন্যতম উল্লেখযোগ্য ফিচার। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি শক্তিশালী 7050mAh Battery সহ ভারতের বাজারে লঞ্চ করা হবে। এই ফোনটিতে 5 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি একবার ফুল চার্জ করলে প্রায় 85 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম এবং 8 ঘন্টা পর্যন্ত গেমপ্লে টাইম উপভোগ করা যাবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের চার্জিং ক্যাপাসিটি সম্পর্কে জানানো হয়নি, তবে ফোনটিতে 44W FlashCharge ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।
